ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল মাকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছেলে উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী এক মাসে চার হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-আগুন শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে শেড-চেয়ার রাখার নির্দেশ শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

হাবিব-উন নবী সোহেল গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশান গোলচত্বর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে যুগান্তরকে জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আক্তারুজ্জামান বাচ্চু।

তিনি জানান, বিএনপির যুগ্ম মহাসচিব সোহেল তার ব্যক্তিগত গাড়িযোগে সন্ধ্যার দিকে গুলশানের গোলচত্বর পৌঁছালে হঠাৎ পুলিশ এসে তাকে জোরপূর্বক গ্রেফতার করে গুলশান থানায় নিয়ে যায়।

সোহেলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম। তবে আটকের কারণ সম্পর্কে কিছু বলেননি তিনি।

এরআগে গ্রেফতারের বিষয়ে গুলশান থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার এসআই সাইফুল যুগান্তরকে জানান, বিএনপি নেতা সোহেলকে গ্রেফতারের বিষয়টি তিনি জানেন না।

এদিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার গ্রেফতারের বিষয়ে জানান, হাবীব-উন-নবী খান সোহেলকে আটক করে গুলশান থানায় আনা হয়েছে। গুলশান থেকে তাকে আটক করা হয়েছে। আটকের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

হাবিব-উন নবী সোহেল গ্রেফতার

আপডেট সময় ০৯:৪১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮