ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

বাংলাদেশের হাইটেক পার্কে বিনিয়োগে আগ্রহ জাপানের

আকাশ আইসিটি ডেস্ক:

বাংলাদেশের হাইটেক ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে জাপানি বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে।

এর মধ্যেই জাপান-বাংলাদেশের যৌথ মালিকানাধীন কোম্পানি BJIT পূর্ণোদ্যমে কাজ করে চলেছে। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করায় উভয় দেশের একত্রে কাজ করার সুযোগ আরও প্রসারিত হয়েছে।

আজ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এক অনানুষ্ঠানিক সভায় Japan External Trade Organization Dhaka (ZETRO) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এসব কথা বলেন। জাপানি প্রতিনিধিরা বাংলাদেশ থেকে IT-দক্ষ কর্মী নেয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

এজন্য প্রয়োজনীয় স্পেশ চাইলে মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে আর কোনো স্পেশ না ফাঁকা না থাকায় নিজের দাফতরটি প্রয়োজনে ZETRO এবং জাপানি প্রতিষ্ঠানগুলো ব্যবহার করতে পারে বলে জানান।

ঢাকায় নিযুক্ত ZETRO-র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ D. Arai প্রতিমন্ত্রীর আন্তরিকতা এবং সহযোগিতার বিষয়গুলো জাপান সরকারের কাছে উপস্থাপন করবেন মর্মে নিশ্চিত করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সভাপতিত্বে ওই আলোচনা সভায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি বাংলাদেশে সরাসরি বিনিয়োগের ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা সভায় প্রতিমন্ত্রী মহোদয় বলেন, বাংলাদেশ শুধু জাপানের সঙ্গে ব্যবসাই নয় বরং জাপানের সঙ্গে বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তাকে আরও দৃঢ় করতে চায়।

প্রতিমন্ত্রী ‘জাপান-বাংলাদেশ আইসিটি ডেভেলপমেন্ট সেন্টার’ (Japan-Bangladesh ICT Development Center) চালু করার প্রস্তাব দেন, এর মাধ্যমে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে জাপানের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, দুই দেশের আলোচনা ও সহযোগিতার ধারা অব্যাহত রাখতে ফোকাল পয়েন্ট থাকা জরুরি, যারা উভয়পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা করবে। -আইটি ডেস্ক

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

বাংলাদেশের হাইটেক পার্কে বিনিয়োগে আগ্রহ জাপানের

আপডেট সময় ০৯:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮