ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতিবেশী হিসেবে আমাদের দূরে থাকার কোনো সুযোগ নেই: শ্রিংলা

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলা‌দেশস্থ ভারতের হাইক‌মিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ব‌লে‌ছেন, ভারত বাংলা‌দে‌শের ম‌ধ্যে চমৎকার সর্ম্পক র‌য়ে‌ছে। প্রতিবেশী হিসেবে আমাদের দূরে থাকার কোনো সুযোগ নেই। বাংলাদেশের উন্নয়নে ভারতও সব ধরনের সাহায্য করতে প্রস্তুত রয়েছে। দু‌দে‌শের ম‌ধ্যে দারুণ বন্ধুত্ব র‌য়ে‌ছে।

রোববার দুপু‌রে রাজধানীর কেন্দ্রীয় পশু হাসপাতাল বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ভারতের পক্ষ থে‌কে বিনামূল্যে যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠা‌নে হর্ষ বর্ধন শ্রিংলা এসব কথা ব‌লেন।

এর আ‌গে হাসপাতালে ভার‌তের দেয়া যন্ত্রপাতির মোড়ক উন্মোচন করেন ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

অনুষ্ঠানে তারা ফিতা কেটে এক্স-রে মেশিন এবং অপারেশন থিয়েটারের ফুল সেট যন্ত্রপাতির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রইছউল আলম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ প্রতিবেশী হিসেবে ভারতের বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। আজ অর্ধশত বছর পরেও সে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক অটুট রয়েছে।

তিনি বলেন, মহান ৭১ সালে ভারত কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সর্বাত্মক সহযোগিতা এবং উভয় দেশের ছিটমহল, পানিবণ্টন, সড়কপথে ট্রানজিট, ভিসা সহজীকরণসহ বিভিন্ন সমস্যা সমাধানে ভারতের বন্ধুপ্রতীম মনোভাব রয়েছে।

এ সময় তিনি উভয় দেশের সর্বাত্মক উন্নয়নে পরস্পরের সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

সভায় অন্যদের মধ্যে মৎস্য সচিব রইছউল আলম মণ্ডল, প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি হীরেশ রঞ্জন ভৌমিক ও পশু হাসপাতালের চিফ ভেটেরিনারি অফিসার ফরহাদ হোসেন বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রতিবেশী হিসেবে আমাদের দূরে থাকার কোনো সুযোগ নেই: শ্রিংলা

আপডেট সময় ০৯:৪১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮