ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ওয়াসার পানি বোতলজাত করে বিক্রি, ১০ জনকে কারাদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ফার্মগেটে অবৈধভাবে ওয়াসার পানি বোতলজাত করে বিক্রির অভিযোগে ৪টি কারখানার ১০ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ‘ফেইথ ড্রিংকিং ওয়াটার’ নামে একটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জারিমানা করা হয়।

পরে কারওয়ান বাজার ও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে আরও দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিএসটিআই এবং র‌্যাব যৌথভাবে এ অভিযান শুরু করে। এ সময় বিপুল পরিমাণ পানির জার, বোতল, বিএসটিআইয়ের স্টিকার এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটককৃতদের মধ্যে মোহাম্মদ আলী, জসিম উদ্দিন, কামাল হোসেন, মো. জলিলকে এক বছর এবং মো. সোহেল, রহমত উল্লাহ, সজিব, ফয়সাল হোসেন, রবিউল ইসলাম, জামাল উদ্দিন এবং আনিসকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএসটিআইয়ের মহাপরিচালক সরদার আবুল কালাম, র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম, র‌্যাব এবং বিএসটিআইয়ের কর্মকর্তারা অভিযানে নামেন।

প্রথমে তারা ফার্মগেট রেল ক্রসিং এলাকায় তিনটি পানির কারখানায় অভিযান চালান। এ সময় তারা ওই কারখানা থেকে অস্বাস্থ্যকর পরিবেশে পানি বাজারজাতকরণের কাজে ব্যবহৃত পানির ড্রাম, জার এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করেন। সেখান থেকে ১০ জনকে আটক করা হয়। পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিদেরকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়।

একই অভিযোগে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পাশে কাসুন্দি রেস্তোরাঁর নিচে ‘ফেইথ ড্রিংকিং ওয়াটার’ নামে একটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ খালি বোতল, তৈরিকৃত স্টিকার, বিএসটিআইয়ের স্টিকার এবং পানির জার জব্দ করা হয়।

পরে দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁও এবং কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও দুটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করে র‌্যাব।

র‌্যাব জানায়, ফার্মগেট লেভেল ক্রসিং এলাকায় ৪ মাস আগেও এই একই কারখানায় অভিযান চালিয়ে ওয়াসার পানি বিক্রির দায়ে কয়েকজনকে আটক ও জরিমানা করে সতর্ক করা হয়েছিল। এরপরও গোপনে নোংরা পরিবেশে ওয়াসার পানি বোতলজাত করে বিক্রি করে আসছিলেন কারখানা মালিকরা।

এর আগেও এই তিনটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান তিনটি কোনো রকমের পরিশোধন যন্ত্র ছাড়াই পানি বাজারজাত করে আসছিল এত দিন।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দীর্ঘদিন ধরে তারা ওয়াসার পানি পরিশোধন ছাড়াই বাজারজাত করে আসছে। আর পানির জারগুলো এতই অস্বাস্থ্যকর যে এ পানি কোনো সুস্থ মানুষ পান করলেও অসুস্থ হয়ে পড়বেন। এবং এর মাধ্যমে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়তে পারে বলেও জানান তিনি।

বিএসটিআইয়ের মহাপরিচালক (ডিজি) সরদার আবুল কালাম সাংবাদিকদের জানান, কোনো প্রকার প্রক্রিয়াজাতকরণ ছাড়াই ওয়াসান পানি থেকে ড্রামের মাধ্যমে পানি বিক্রি করা হচ্ছে। যেটা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়াসার পানি বোতলজাত করে বিক্রি, ১০ জনকে কারাদণ্ড

আপডেট সময় ০৯:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮