ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদে পর্যটক পাঠানোর নতুন ঘোষণা স্পেসএক্স’র

আকাশ আইসিটি ডেস্ক:

বিগ ফ্যালকন রকেটের (বিএফআর) মাধ্যমে চাঁদে পর্যটক পাঠানোর নতুন পরিকল্পনা ঘোষণা করেছে বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্স। গভীর মহাকাশে মানুষের ভ্রমণের উপযোগী করে এই মহাকাশযান তৈরি করা হচ্ছে।

বৃহস্পতিবার এমন ঘোষণা দিয়ে টুইট বার্তায় স্পেসএক্স জানায়, ‘আমাদের বিএফআর মহাকাশযানের মাধ্যমে মানুষের চাঁদে ভ্রমণের ক্ষেত্রে বিশ্বে প্রথম বেসরকারি উদ্যোক্তা হিসেবে অবদান রাখতে যাচ্ছে স্পেসএক্স। যারা মহাকাশ ভ্রমণের স্বপ্ন দেখেন, তারা এতে ভ্রমণ করতে পারবেন’।

টুইটারে বিস্তারিত কিছু না বলে এ ব্যাপারে সোমবার বিস্তারিত জানানোর কথা বলেছে সংস্থাটি। ইন্টারনেট উদ্যোক্তা এবং তেসলা ইলেকট্রিক কার কোম্পানীর সিইও ইলন মাস্কের ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্পেসএক্স এর আগেও চাঁদে পর্যটক পাঠানোর উদ্যোগের কথা জানিয়েছিল।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে স্পেসএক্স ঘোষণা দিয়েছিল ২০১৮ সালের শেষের দিকে প্রথম পর্যটকবাহী দুটি মহাকাশযান চাঁদে পাঠাবে। ড্রাগন ক্রু ভেহিকেলের মতো কার্গো স্পেসযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পর্যটক নিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

স্পেসএক্স’র এই মহাকাশ যাত্রায় পর্যটকদের নাম ও পরিচয় এবং খরচের বিষয় কিছু জানানো হয়নি। এএফপির সাংবাদিক এ বিষয় জানতে চাইলে তাকে সোমবার বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদে পর্যটক পাঠানোর নতুন ঘোষণা স্পেসএক্স’র

আপডেট সময় ০৮:১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮