ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২ পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর থেকে শুরু

আকাশ বিনোদন ডেস্ক:

আগামী ১৬ সেপ্টেম্বর থেকে আবারও শুরু হচ্ছে বিশ্বসুন্দরী খোঁজার আয়োজন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশি ইভেন্টের আয়োজক অন্তর শোবিজ।

দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠানটি এ আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশি পর্বের সেরা প্রতিযোগীকে চলতি মাসের শেষ সপ্তাহে পাঠানো হবে মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে।

এ প্রসঙ্গে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘সামনেই জাতীয় নির্বাচন। এ কারণে আমাদের এ আয়োজন করতে একটু দেরি হয়ে গেল। সেপ্টেম্বরের মধ্যেই মিস ওয়ার্ল্ড মূল প্রতিযোগিতায় প্রতিযোগীর নাম পাঠাতে হয়। তাই আমরা এবারের আয়োজন ১৬ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে চাই।’

এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, গত বছর এ আয়োজন নিয়ে বেশ বিতর্কের মধ্যে পড়তে হয়েছে প্রতিষ্ঠানটিকে। আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রথমে একজনের নাম প্রকাশ করে পরবর্তীতে সেটা পরিবর্তন করে জান্নাতুল নাঈম এভ্রিলের নাম ঘোষণা করা হয়।

এরপর তথ্য গোপন করার অপরাধে তাকেও বাদ দেয়া হয়। সর্বশেষ জেসিয়া ইসলামকে নির্বাচিত করে বাংলাদেশের প্রতিনিধি হয়ে চীনে মূল পর্বে পাঠানো হয়। সে আসরে সেরা চল্লিশ পর্যন্ত পৌঁছান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর থেকে শুরু

আপডেট সময় ০৭:০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮