ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে তিন মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে তিনটি মামলা করেছে পুলিশ। রাজধানীর খিলগাঁও ও মতিঝিল থানায় এ মামলা দায়ের করা হয়।

নাশকতা, ককটেল নিক্ষেপ, পুলিশের কর্তব্যকাজে বাধাদানসহ একাধিক অভিযোগ আনা হয় এসব মামলায়।

শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে আইনজীবী সানাউল্লাহ মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলা হওয়ার বিষয়টি আজ জানতে পেরেছি, মামলাগুলো সব ভুয়া, হয়রানি করার উদ্দেশ্যে এ মামলাগুলো করা হয়েছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেব।

তিনি আরও বলেন, গত ১১ ও ১২ তারিখের ঘটনা দেখিয়ে মামলা করা হয়েছে। ১২ তারিখ তো আমি খালেদা জিয়ার চ্যারিটেবল মামলায় জেলখানার আদালতে ছিলাম। ওখানে সব মিডিয়ার লোকজন আমাকে দেখেছে। সেখান থেকে কীভাবে ককটেল মারলাম কিছু বুঝলাম না।

সিএমএম আদালতের জিআর সূত্রে জানা গেছে, সানাউল্লাহ মিয়া ছাড়াও এসব মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এসব মামলার এজাহারে বলা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে আসামিরা পুলিশের কর্তব্যকাজে বাধা দেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান। ওই দিন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও মিছিলের আয়োজন করেছিল বিএনপি।

এজাহারে আরও বলা হয়, কর্মসূচি পালনের সময় পুলিশ যান চলাচলে সহযোগিতা করতে চাইলে বিএনপির এসব আইনজীবী এবং অন্য নেতাকর্মীরা পুলিশের কর্তব্যকাজে বাধা দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণ বন্ধের দাবি

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে তিন মামলা

আপডেট সময় ০৬:৫৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮