ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নালিশই বিএনপির পুঁজি: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:   

জাতিসংঘে বিএনপি নালিশ করতে গেছে অভিযোগ তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আর আন্দোলন করতে পারে না। তাদের এখন নালিশই পুঁজি। তবে যার সঙ্গে বৈঠক করতে গেছে তিনি ( জাতিসংঘের মহাসচিব) এখন ঘানায়।

শুক্রবার ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১ম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নামে নালিশ করতে বিএনপি লবিস্ট নিয়োগ করেছে। চুক্তি অনুযায়ী নিয়োগ দেওয়া ‘ব্লু স্টার স্ট্র্যাটেজিক’কে আগস্ট মাসে ২০ হাজার ডলার এবং বছরের বাকি মাসগুলোয় ৩৫ হাজার ডলার করে দিতে হবে। বিএনপি এতো টাকা কোথায় থেকে পেলো। নিশ্চয় লন্ডন থেকে এসেছে। লন্ডন মানে আপনারা বুঝতেই পারছেন ওখানে কে থাকে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগকে চাপে রাখার জন্য যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করা হয়েছে। কিন্তু আমাদের শেকড় দুর্বল নয়। আমাদের শেকড় বাংলাদেশের মাটি ও মানুষের বহু গভীরে। অন্য কারোর চাপে আমরা নতি স্বীকার করবো না, আমরা নতি স্বীকার করবো বাংলাদেশের মানুষের কাছে।

হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালে রাজনীতি করবেন না, হাসপাতালের বাইরে রাজনীতি করতে হবে। শুধু ভালো রেজাল্ট করলে হবে না, রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। অনেক ডাক্তার গ্রামে থাকতে চান না, এই প্রবণতা বন্ধ করতে হবে।

আমি বুকে হাত দিয়ে বলতে পারি চোরাই খায় না। সততাই বড় সম্পদ। কিছু লোক কঠোর পরিশ্রম করে টাকার জন্য। আমি কঠোর পরিশ্রম করি কাজকে ভালোবেসে। কেউ হতাশ হবেন না। জীবনই একটা চ্যালেঞ্জ। যে নদীতে ঢেউ নেই, সেটা নদী না-যোগ করেন মন্ত্রী।

এসময় হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোবিন্দর পরকীয়া বিতর্ক: বিচ্ছেদ নিয়ে সুনীতার অবস্থান ও কোমল

আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নালিশই বিএনপির পুঁজি: কাদের

আপডেট সময় ০২:০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮