ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জীবনে অনেক ভুল করেছি, তবুও গৌরী আমার হাত ছাড়েনি

আকাশ বিনোদন ডেস্ক:

জিরো থেকে হিরো বলিউড বাদশা শাহরুখ খান। আর রুপালি পর্দার এ দীর্ঘ ক্যারিয়ারে সঙ্গী হিসেবে পেয়েছেন স্ত্রী গৌরীকে।

একসময় মুম্বাইয়ে বসবাসের কোনো জায়গা ছিল না শাহরুখ খানের। রাস্তায় দিন কেটেছে মান্নাত প্রাসাদের অধিপতির। ঠিক সেই সময় থেকে শাহরুখের হাত ধরেছিলেন স্ত্রী গৌরী। আজও সেই হাতটা ছাড়েননি তিনি।

নিজের স্ত্রীর প্রশংসা করতে গিয়ে এভাবেই স্মৃতিচারণ করলেন কিং খান।

সম্প্রতি বলিউড অভিনেতা সালমন খানের শো ‘দশ কা দম’-এ এসে সবার সম্মুখে অকপটে বিশেষ কিছু কথা বলেছেন শাহরুখ খান।

দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবন প্রসঙ্গে কিং খান বলেন, জীবনে অনেক ভুল করেছি তবুও গৌরী আমার হাত ছাড়েনি।

শাহরুখ আরও বলেন, জীবনে অনেক বড় অপরাধ করেছি। অনেক নোংরা কাজ করেছি কিন্তু কখনো না কখনো চুপ থেকে আমায় সামলে নিয়েছে। আমি মনে করি আমার সব ভুলগুলো ও ঠিক করে জীবনকে এগিয়ে নিয়েছে।

তিনি আরও বলেন, গৌরী আর শুধু শাহরুখ খানের স্ত্রী নন, ও নিজেই নিজের যোগ্যতায় একটি আলাদা পরিচয় গড়ে তুলেছে।

শুধু দশ কা দম অনুষ্ঠানেই নয় সম্প্রতি হাফিংটন পোস্টেও শাহরুখ খান স্ত্রী গৌরীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।

সে অনুষ্ঠানে তিনি বলেন, আমরা বাবা-মা হয়েছি, আর এটাই সবকিছু বদলে দিয়েছে। সন্তানরাই এখন আমাদের সবকিছু্। গৌরী আর আমার সম্পর্কের মধ্যে দিয়েই আমাদের সন্তানরা বড় হয়ে উঠেছে। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে গৌরী আমাকে আগলে রেখেছে।

প্রসঙ্গত, ২০১১ সালে শাহরুখ-প্রিয়াংকা চোপড়ার প্রেমের গুঞ্জনে মেতেছিল বিটাউন। গোপনে শাহরুখ, প্রিয়াংকাকে বিয়ে করেছিলেন বলেও খবর রটে।

এ নিয়ে মান্নাতে শাহরুখ-গৌরীর সুখের সংসারে ঝড় উঠেছিল বলেও শোনা যায়। তবে স্ত্রী গৌরীর বিচক্ষণতায় তিনি আবার স্ত্রী, সন্তানের কাছে ফিরেছেন হয়তো এমনটাই সেদিন বলতে চেয়েছিলেন বলিউড বাদশা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জীবনে অনেক ভুল করেছি, তবুও গৌরী আমার হাত ছাড়েনি

আপডেট সময় ০১:৫৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮