ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

বাংলাদেশের আইটি খাত এখন বেশ উন্নয়নশীল

আকাশ আইসিটি ডেস্ক:

ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন)বা আইক্যানের এশিয়া প্যাসিফিক অঞ্চলের কর্মকর্তাদের একটি দল সম্প্রতি বাংলাদেশ পরিদর্শন করেছে। পরিদর্শনে ইনোভেডিয়াস ও আইক্যানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের আইটি খাত এখন বেশ উন্নয়নশীল বলে উল্লেখ করেন আইক্যানের কর্মকর্তারা।

কর্মকর্তাদের ওই দলে ছিলেন আইক্যান এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট ও এমডি জিয়া রঙ, গ্লোবাল স্টেকহোল্ডার এনগেজমেন্ট প্রোগ্রাম ম্যানেজার দিলপ্রিত কর এবং আইক্যানের ভারতের প্রধান সামিরান গুপ্তা।

ইনোভেডিয়াস জার্নাল বরাতে জানা যায়, সফরে তারা বাংলাদেশের ডোমেইন ব্যবহারকারী এবং ডোমেইনের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিচালনার সম্ভাবনা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া কীভাবে বাংলাদেশে এই ব্যবসার প্রযুক্তিগত কাঠামো তৈরি করা যায় তা নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশের প্রথম আইক্যান অ্যাক্রেডিটেড রেজিস্ট্রার ঘোষণা পাওয়ার পর এশিয়া প্যাসিফিক অঞ্চলের কর্মকর্তারা শুভেচ্ছা প্রদান, বিভিন্ন বিষয়ে আলোচনা ও ইনোভেডিয়াস টিমের সঙ্গে মিটিংয়ের জন্য ঢাকায় আসেন।

আইক্যানের কর্মকর্তারা জানান, বাংলাদেশের আইটি খাত এখন বেশ উন্নয়নশীল। এছাড়া দেশটিতে আইটি সার্ভিস ব্যবসার ব্যাপক সম্ভাবনাও রয়েছে।

সফরে তারা ইনোভেডিয়াসের অফিস ও কাজ পরিদর্শন এবং ইনোভেডিয়াসের টেক টিমের সঙ্গে মিটিং করেন। মিটিংয়ে বিভিন্ন ধরনের গাইডলাইন ও ইনোভেডিয়াসকে বাংলাদেশে ডোমেইন ব্যবসার জন্য সব ধরনের সুযোগ-সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দেন।

ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান ইমন বলেন, ইনোভেডিয়াস আইক্যানের অ্যাক্রেডিটেড রেজিস্ট্রার হওয়ার পর এটি দ্বিতীয় পরিদর্শন। এখন থেকে তারা নিয়মিত বাংলাদেশ সফর করবেন। এ ছাড়া তারা আমাদের ডোমেইন ব্যবসায় উন্নয়ন এবং বিকাশে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশের আইসিটি সেক্টরে ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড আন্তর্জাতিকমানের কাজ করছে। দেশি উদ্যোক্তাদের তৈরি রাইড শেয়ারিং অ্যাপ ইজিয়ারের সাফল্যের পর দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে আইক্যানের তালিকায় রয়েছে ইনোভেডিয়াস। ইনোভেডিয়াস পান্ডুঘর লিমিটেডের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

বাংলাদেশের আইটি খাত এখন বেশ উন্নয়নশীল

আপডেট সময় ০৯:০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮