ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দুই দিনের কর্মসূচি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা এবং অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, কারাগারে বিশেষ আদালত নিয়ে আইন মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেট আইনের দৃষ্টিতে সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি। অবিলম্বে সেই গেজেট প্রত্যাহার করতে হবে।

বুধবার দুপুরে কারা অভ্যন্তরে আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার, মুক্তি ও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবিতে সুপ্রিমকোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে এ কথা বলেন।

এদিন তিনি একই দাবিতে সারা দেশের আইনজীবী সমিতিগুলোতে দুই দিনের (১৬ ও ১৯ সেপ্টেম্বর) বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।

বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই প্রতীকী অনশনে আরও বক্তব্য রাখেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরোদ্দোজা বাদল, অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী, আবেদ রাজা, আনিছুর রহমান খান, ব্যারিস্টার এহসানুর রহমান, মাসুদ রানা, অ্যাডভোকেট আইয়ুব আলী আশ্রাফী, আরিফা জেসমিন, আয়েশা আক্তার, ফারুক আহমেদ ও আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দুই দিনের কর্মসূচি

আপডেট সময় ০৮:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮