ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

বিএনপির মানববন্ধনে লাঠিপেটা, হান্নান শাহের ছেলেসহ আটক ৯

অাকাশ জাতীয় ডেস্ক:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে বিএনপির মানববন্ধনে লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় মানববন্ধন থেকে প্রয়াত ব্রি. আ স ম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান ও সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নুসহ কমপক্ষে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী আনোয়ারা বেগমসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে গাজীপুর মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এ ঘটনা ঘটে।

গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি মো. সোহরাব উদ্দিন জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের বিপুলসংখ্যক নেতাকর্মীদের নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। মানববন্ধনের শেষ মুহূর্তে হঠাৎ করে পূর্ব দিক থেকে পুলিশ ফাঁকা গুলি করে মানববন্ধনে অংশ নেয়া নেতাকর্মীদের ওপর অতর্কিত লাঠিপেটা শুরু করে।

মুহূর্তেই নেতাকর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। এ সময় নগরবাসী ও পথচারীদের মধ্যে অতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ প্রয়াত ব্রি. আ স ম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান ও সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নুসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে তুলে নিয়ে যায়।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ জানান, ওই ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে শাহ রিয়াজুল হান্নান ও সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নুসহ বাকিদের ভিডিও ফুটেজ দেখে যাচাই-বাছই করে কোর্টে চালান করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

বিএনপির মানববন্ধনে লাঠিপেটা, হান্নান শাহের ছেলেসহ আটক ৯

আপডেট সময় ০৬:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮