ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বচ্যাম্পিয়নের মতোই খেলল ফ্রান্স

আকাশ স্পোর্টস ডেস্ক:

গেল ম্যাচে বিশ্বজয়ের ধাকটা ঝাড়তে পারেনি ফ্রান্স। জার্মানির বিপক্ষে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার স্বরূপেই পাওয়া গেল ফরাসিদের। বিশ্বচ্যাম্পিয়নের মতো খেলেই নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিল তারা। ডাচদের ২-১ গোলে হারিয়েছে ২০১৮ চ্যাম্পিয়নরা।

রোববার রাতে নিজ দূর্গে প্যারিসে দারুণ শুরু করে ফ্রান্স। ফলে এগিয়ে যেতেও সময় লাগেনি। ১৪ মিনিটে মিনিটে দলকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। ব্লেইস মাতুইদির বাড়ানো বল নিখুঁত প্লেসিং শটে জালে জড়ান ১৯-এর বিস্ময়।

এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে ফ্রান্স। একের পর এক আক্রমণে নেদারল্যান্ডসকে ব্যতিব্যস্ত রাখেন দিদিয়ের দেশমের শিষ্যরা। তবে গোলমুখ খুলতে পারেননি তারা। কয়েকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি কমলা জার্সিধারীরা।

দ্বিতীয়ার্ধেও অধিকাংশ সময় বলদখলে রাখে ফ্রান্স। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখেন স্বাগতিকরা। ৬৭ মিনিটে এর মাসুল গুণতে হয় তাদের। তেতের বাড়ানো ক্রস আলতো ছোঁয়ায় জালে ঠেলে দেন রায়ান বাবেল। এতে সমতায় ফেরেন অতিথিরা।

তবে ডাচদের সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৫ মিনিটে ডাচদের হাসি কেড়ে নেন অলিভিয়ের জিরুদ। বাঁজামাঁ মাঁদির বাড়ানো ক্রস উল্কার গতিতে জালে জড়ান তিনি। এ গোল আর শোধ করতে পারেনি নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়েন দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বচ্যাম্পিয়নের মতোই খেলল ফ্রান্স

আপডেট সময় ০২:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮