ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

নির্বাচনের আগেই খালেদা জিয়ার মুক্তি দাবি বিএনপির

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী একাদশ সংসদ নির্বাচনের আগেই কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি দাবি জানিয়েছে বিএনপি।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনের আগেই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তাকে কারাগারে রেখে এ দেশে কোনো নির্বাচন হবে না।

মির্জা ফখরুল বলেন, তফসিল ঘোষণার আগে সরকারকে পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকার গঠন করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, সেনা মোতায়েন করতে হবে এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, জনগণ হতে দেবে না।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান যে দানব সরকার দেশের জনগণের ওপর চেপে বসেছে, তাদের থেকে মুক্তি পেতে দরকার সব রাজনৈতিক দল ও সংগঠনের ইস্পাতকঠিন ঐক্য।

তিনি বলেন, আজ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সব রাজনৈতিক দল ও সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণের দাবি আদায় করতে হবে। অপশাসনকে পরাজিত করতে হবে। জাতিকে মুক্তি দিতে হবে।

‘সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ দানবকে সরাতে হবে- এর কোনো বিকল্প নেই। তাই গণতন্ত্রমনা সব রাজনৈতিক দলকে এক হতে হবে। আসুন, সবাই ঐক্যবদ্ধ হই, গণতন্ত্রকে মুক্ত করি এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিই।’

মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের নেত্রী খালেদা জিয়া আট মাস কারারুদ্ধ। সরকার অন্যায়ভাবে মিথ্যা মামলায় তাকে আটকে রেখেছে। উচ্চ আদালত তাকে জামিন দিলেও সরকার একটির পর একটি মিথ্যা মামলা দিয়ে আটকে রাখছে। তারা চায়, বিএনপি ও দেশ নেত্রীকে বাইরে রেখে নির্বাচন করতে।

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এটি তার প্রাপ্য। আমরা সরকারের কাছে বা কারো কাছে কোনো দয়াভিক্ষা চাইছি না। দেশের একজন সম্মানিত নাগরিক হিসেবে তার সাংবিধানিক অধিকার অবশ্যই দিতে হবে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এখন সন্ত্রাসী সরকারে পরিণত হয়েছে। তাই এদের থেকে

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

নির্বাচনের আগেই খালেদা জিয়ার মুক্তি দাবি বিএনপির

আপডেট সময় ০২:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮