ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ফিলিস্তিনি ভবন ভেঙে ফেলেছে ইসরায়েল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পূর্ব জেরুজালেমের পার্শ্ববর্তী ঈসাইয়া এলাকায় ফিলিস্তিনিদের ভবন ভেঙে ফেলেছে ইসরায়েলি বাহিনী। ১০ বছর আগের তৈরি ওই ভবন মঙ্গলবার সকালে ভেঙে ফেলা হয়। ফিলিস্তিনি নাগরিক আবদুল্লাহ হামদান ওই বাড়িটি তৈরি করেছিলেন। ইসরায়েলি পুলিশ বুলডোজার দিয়ে ওই ভবন ভেঙে গুড়িয়ে দিয়েছে। বার্তা সংস্থা মা’য়ানকে স্থানীয়রা এমন তথ্য প্রকাশ করেছেন।

ভবনটি ভেঙে ফেলার কারণে কত সংখ্যক ফিলিস্তিনি পরিবার ঘরছাড়া হয়েছে তা নির্দিষ্টভাবে জানা যায়নি। স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী ১০ বছর অাগে ওই ভবনটি আবদুল্লাহ হামদান নির্মাণ করেছিলেন। ভেঙে ফেলা ভবনের নিচতলায় দোকানপাট এবং দোতলায় লোকজন বসবাস করতো।

তবে ভবনটি ভেঙে ফেলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি জেরুজালেম পৌরসভার মুখপাত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই: প্রাথমিক ভালো, মাধ্যমিকে ধীরগতি

ফিলিস্তিনি ভবন ভেঙে ফেলেছে ইসরায়েল

আপডেট সময় ০৭:০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭