ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

সংসদ অধিবেশন চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত

অাকাশ জাতীয় ডেস্ক: 

শুরু হয়েছে দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন। এই অধিবেশন চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

চলতি সংসদের আরেকটি স্বল্পকালীন অধিবেশন হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

রবিবার বিকাল পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন বিকাল পাঁচটা থেকে সংসদের বৈঠক শুরু হবে। প্রয়োজনে বৈঠকের সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৯ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকারের শেষ বছর চলছে। আগামী ২৮ জানুয়ারি দশম সংসদের পাঁচ বছর পূর্ণ হবে। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই হিসেবে অক্টোবর মাস থেকে নির্বাচনের দিনক্ষণ গণনা শুরু হবে।

চলতি অধিবেশনে সড়ক পরিবহন বিলসহ বেশ কটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে। এ ছাড়া জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

গত ১২ জুলাই সংসদের ২১তম (বাজেট) অধিবেশন শেষ হয়। ওই অধিবেশন শুরু হয়েছিল গত ৫ জুন।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

সংসদ অধিবেশন চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত

আপডেট সময় ০৬:০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮