ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বিএনপির টার্গেট এখন নির্বাচন থেকে পালানো: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

হেরে যাওয়ার ভয়ে নির্বাচন থেকে পালিয়ে যাওয়ায় এখন বিএনপির টার্গেট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে দলটি দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে।

আওয়ামী লীগের নির্বাচনী ট্রেন সফরের পর রবিবার সকাল সোয়া ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এসময় তিনি ট্রেনে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারনা সম্পর্কে কয়েকটি সংবাদ মাধ্যমে যাত্রী ভোগান্তির খবর প্রকাশ করায় সমালোচনা করেন।

বিরোধীদল হিসেবে দেশের মানুষ চিরকাল বিএনপিকে মনে রাখবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নির্বাচন থেকে তারা পালিয়ে যাওয়ার পথ খুঁজছে। বিএনপির মত ব্যর্থ দল আর নেই। দেশের কোথাও অশান্তি অস্থিরতা না থাকলেও শুধু তাদের মধ্যে অস্থিরতা অশান্তি রয়েছে।’

‘আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি দেশে-বিদেশে বৈঠক করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। কারণ তারা আমাদের ট্রেনে করে নির্বাচনী প্রচারনায় বিভিন্ন পথসভায় জনসমাগমে বুঝতে পেরেছে যে ভোটের মাধ্যমে তাদের আর ক্ষমতায় আসা সম্ভব নয়।’

আওয়ামীলীগের নির্বাচনী ট্রেন যাত্রা সফল দাবি করে কাদের বলেন, ‘ট্রেনযাত্রার ফলে জনসভার চেয়ে অনেক কম দুর্ভোগ হয়েছে। ঢাকায় বিএনপি যে জনসভা করেছে, তার চেয়ে বেশি লোক সমাগম হয়েছে আওয়ামী লীগের ট্রেন সফরে বিরামপুরের পথসভায়।’

এসময় দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এমপিসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

বিএনপির টার্গেট এখন নির্বাচন থেকে পালানো: কাদের

আপডেট সময় ০৫:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮