ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বিএনপির পছন্দ আজিজ মার্কা ইসি: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির কাছে সবচেয়ে যোগ্য নির্বাচন কমিশনার হচ্ছেন এম এ আজিজ। যিনি উনাদেরকে ক্ষমতায় আনতে ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিলেন। এর বাইরে কোনো নির্বাচন কমিশনার উনাদের পছন্দ হওয়ার কথা না।

রোববার কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, এই নির্বাচন কমিশন নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করতে চায়, তারা আসলে নির্বাচনে অংশ না নেয়া এবং নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, যে দলের পক্ষে শতকরা ৬৬-৭০ ভাগ মানুষ আছে, সেই আওয়ামী লীগের ভরাডুবি হবে এ ধরনের বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। জনগণ কাদের সঙ্গে আছে তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণ আওয়ামী লীগ ও উন্নয়নের পক্ষে রায় দিয়েছে।

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলামসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

বিএনপির পছন্দ আজিজ মার্কা ইসি: হানিফ

আপডেট সময় ০৫:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮