ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

মাস শেষে সরকার পতনের কঠোর আন্দোলন: এ্যানী

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি মাস শেষে সরকার পতনের কঠোর আন্দোলন শুরু হবে উল্লেখ করে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, মোটরসাইকেল মহড়া, ককটেল বোমা ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করে কোনো লাভ নেই।

তিনি বলেন, আন্দোলনে নেমে পড়েছি। আন্দোলন শুরু হয়েছে। নেত্রীর মুক্তি ছাড়া ঘরে ফিরে যাবো না। নিরপেক্ষ ও নিদর্লীয় সরকার গঠন, খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের যে আন্দোলন এ মাস শেষে শুরু হবে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। শনিবার সকালে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপির আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান এ্যানী। এসময় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূইয়া, বিএনপি নেতা সিরাজুল ইসলাম খাঁন, নিজাম উদ্দিন ভূইয়া, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, আনোয়ার হোসেন বাচ্চু ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন প্রমুখ।

একই দাবিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন সাবুর বাসভবনের সামনে পৃথক কর্মসুচি পালন করা হয়। জেলা বিএনপির সিনিয়র-সহ-সভাপতি ছায়েদুর রহমান ছুট্টু, বিএনপি নেতা অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সিনিয়র সহ-সভাপতি খালেদ মো. আলী কিরন ও সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন ভূলু প্রমুখ বক্তব্য রাখেন।

এতে জেলা-উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

মাস শেষে সরকার পতনের কঠোর আন্দোলন: এ্যানী

আপডেট সময় ০১:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮