ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বিএনপি-জামায়াত নাশকতা করলে প্রতিহত করা হবে’

অাকাশ জাতীয় ডেস্ক:  

বিগত নির্বাচনের মতো যদি আগামী একাদশ জাতীয় নির্বাচন ঘিরেও বিএনপি-জামায়াত নাশকতার চেষ্টা করে, তবে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে দলের নির্বাচনী প্রচারণার কর্মসূচি উত্তরাঞ্চলমুখী ট্রেনযাত্রায় পাবনার ঈশ্বরদীর মুলাডুলি রেলস্টেশনে আয়োজিত পথসভায় তিনি এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি বর্তমান সরকারের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করতে ব্যর্থ হয়েছে। এখন তারা ষড়যন্ত্রের পথ খুঁজছে। বিগত নির্বাচনের মতো যদি আগামী নির্বাচনেও বিএনপি-জামায়াত নাশকতার চেষ্টা করে, তবে তা প্রতিহত করা হবে।

সমবেত জনতার উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে যদি বিএনপি-জামায়াত নাশকতা করে, তাহলে তা আপনারা প্রতিহত করবেন? সমবেত জনতা তখন হাত তুলে সমস্বরে বলে- ‘আমরা প্রতিহত করবো’।

এরপর কাদের বলেন, তাহলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। এজন্য আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন।

প্রসঙ্গত, সরকারের উন্নয়ন কাজ তৃণমূলে পৌঁছে দিতে এবং দলকে শক্তিশালী করতে উত্তরাঞ্চলে ট্রেন সফর করছে আওয়ামী লীগ।

এ ট্রেন যাত্রার মধ্য দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলোতে নির্বাচনী সফর করবে দলটি।

ট্রেন সফরে আছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

আগামীতে ক্ষমতাসীন এ দলটি নৌ ও সড়ক পথেও নির্বাচনী সফর করবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

বিএনপি-জামায়াত নাশকতা করলে প্রতিহত করা হবে’

আপডেট সময় ০৪:১৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮