ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

আমরা আর বিরোধী দলে থাকতে চাই না: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা আর বিরোধী দলে থাকতে চাই না, এবার আমরা ক্ষমতায় যেতে চাই।

তিনি আরও বলেন, সংসদে দুই নম্বর চেয়ারে বসতে চাই না।

শুক্রবার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, পার্টির যৌথসভায প্রমাণ হবে, আমরা শক্তি অর্জন করেছি। আমরা ক্ষমতায় যেতে প্রস্তুত। নির্বাচনকে সামনে রেখে, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন হুসেইন মুহাম্মদ এরশাদ।

শনিবার সকাল ১০টায় এখানে জাতীয় পার্টির যৌথসভা অনুষ্ঠিত হবে। দলের বিভিন্ন সাংগঠনিক জেলা, উপজেলা ও মহানগর ছাড়াও অঙ্গ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা এতে উপস্থিত থাকবেন।

এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সাল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নুরু, কেন্দ্রীয় নেতা আলমগীর শিকদার লোটন, গোলাম মোহাম্মদ রাজু, জসিম উদ্দিন ভূঁইয়া, আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর হোসেন মানিক, ফখরুল আহসান শাহজাদা, বেলাল হোসেন, মনিরুল ইসলাম মিলন, সুলতান আহমেদ, মিল্টন মোল্লা, রেজাউল করিম, মিজানুর রহমান দুলাল, ফজলে এলাহি সোহাগ, আমন রফিকুল আলম সেলিমসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

আমরা আর বিরোধী দলে থাকতে চাই না: এরশাদ

আপডেট সময় ০৮:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮