ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

ড. কামাল হোসেনের পকেটে সব সময় প্লেনের টিকিট থাকে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্য গড়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা ঐক্য হচ্ছে ভালো। আর একটা বিষয় আপনারা জানেন যে ড. কামাল হোসেনের পকেটে সব সময় প্লেনের টিকিট থাকে।

প্রধানমন্ত্রী বলেন, ড. কামাল হোসেন যখন আমাদের সঙ্গে যখন ছিলেন তখন আমরা দেখেছি উনি যদি খুব গরম বক্তব্য দেন, ‘যে এখন থেকে সব কাজ বন্ধ- তখন ধরে নেবেন যে উনার প্লেন রেডি। বাক্সটা গাড়িতে।’

নেপালের কাঠমান্ডুতে চতুর্থ বিমসটেক সম্মেলনে শেষে দেশে ফিরে রোববার গণভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যিনি নিজেকে সংবিধান প্রণেতাও বলেন, এখন দেখি তিনি সেই সংবিধানও মানতে চান না। তিনি যখন গরম বক্তৃতা দেবেন তখন ধরে নেবেন যে উনার প্লেন রেডি।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে একটা শ্রেণি বসেই থাকে যারা নির্বাচনকে বানচাল করতে চায়, নির্বাচন ঠেকাতে চায়। আমার প্রশ্ন হলো ড. কামাল নির্বাচন চায় কিনা?

ড. কামাল হোসেনের জোট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আনকনটেস্টের কথা যিনি বলছেন ড. কামাল হোসেন, তিনি তো আনকনটেস্টে জিতে এসেছিলেন। উনি তো জাতির পিতার ছেড়ে দেয়া সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেই আসনে উনি নির্বাচন করলেন। সেখানে আর কেউ নমিনেশন পেপার সাবমিট করেননি। উনি নিজেই আনকনটেস্টেড। সেই আনকনটেস্টেড এমপি, যিনি নিজেকে সংবিধান প্রণেতাও বলেন। এখন দেখি তিনি সেই সংবিধানও মানতে চান না।

উল্লেখ্য, কাঠমান্ডুতে ৪র্থ ‘বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার সকালে নেপাল যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনের সরকারি সফর শেষে শুক্রবার দেশে ফিরে আসেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর জাপান সফর: ঢাকায় তলব রাষ্ট্রদূত, টোকিওতে সচিব নজরুল

ড. কামাল হোসেনের পকেটে সব সময় প্লেনের টিকিট থাকে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:২০:০৪ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮