ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

নেতাকর্মীদের বিনামূল্যে আইনি লড়াই করবে বিএনপি: জয়নুল আবেদীন

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে মামলা মোকাদ্দমায় পড়লে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের জন্য বিনামূল্যে আইনি লড়াই করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

শনিবার বিকালে নয়াপল্টনে দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনসভায় তিনি এ ঘোষণা দেন।

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির এই সভাপতি বলেন, ‘যুবদলের নেতাকর্মী আপনারা যারা আছেন, তাদের বলছি ভয় পাবেন না। আপনাদের সভাপতির একদিনে অনেক মামলায় জামিন হয়ে গেছে। বাকিগুলোও দ্রুত জামিন হবে। মামলা হলে আপনাদের একটা টাকাও লাগবে না। আমরা এক ঝাঁক আইনজীবী আছি।’

ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশেও তিনি বলেন, ‘আপনাদের এক নেতাও কারাগারে ছিলো। সব মামলায় জামিন হয়েছে। আপনাদের কারো বিরুদ্ধে কোনো মামলা হলে একটা টাকাও খরচ হবে না। আমি আছি, সানাউল্লাহ মিয়া আছেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আছেন।’

বেগম খালেদা জিয়া শিগগিরই মুক্তি পাবেন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলা দিয়েছে সরকার। এরমধ্যে ৩৪টিতে জামিন হয়ে গেছে। সরকার ষড়যন্ত্র না করলে তিনি অল্প দিনের মধ্যে জামিন পাবেন। অন্যথায় আন্দোলনের মধ্য দিয়ে তাকে মুক্ত করা হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর জাপান সফর: ঢাকায় তলব রাষ্ট্রদূত, টোকিওতে সচিব নজরুল

নেতাকর্মীদের বিনামূল্যে আইনি লড়াই করবে বিএনপি: জয়নুল আবেদীন

আপডেট সময় ০৬:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮