ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ভোটের অধিকার হরণ করতেই ইভিএম: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

জনগণের ভোটের অধিকার হরণ করতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের দূরভিসন্ধিমূলক সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন- এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর কারণে যেকোনো পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় ইসিকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন। আগামী নির্বাচনে ১০০ আসনে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে এই যন্ত্রটি কেনার তোড়জোড়ও শুরু হয়েছে।

ইভিএমের জন্য বিপুল অর্থ ব্যয় কমিশনের কর্মকর্তাদের ব্যক্তিগত দায় হিসেবে চিহ্নিত হবে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘জাতীয় নির্বাচনে ইসির হঠাৎ ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত দূরভিসন্ধিমূলক।’

ফখরুল বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে জনগণের ভোটের অধিকার হরণ করতেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই চেষ্টা বন্ধ করা না হলে দেশে যেকোনো পরিস্থিতির জন্য ইসিকে দায়ভার নিতে হবে।’ এ ধরনের ‘দূরভিসন্ধি’ জনগণ প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।

সরকার জনগণের ওপর আস্থা হারিয়ে এখন যন্ত্রের ওপর নির্ভর করছে দাবি করে ফখরুল প্রশ্ন রাখেন, ‘কাকে বিজয়ী করতে নির্বাচন কমিশন তরিঘরি করে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।’ এর পেছনে কারা কলকাঠি নাড়ছে সেই প্রশ্নও রাখেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল এবং সুশীল সমাজের আপত্তি সত্ত্বেও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ইভিএম আরপিও করার চেষ্টা করছে। জনগণের প্রতি আস্থা হারিয়ে যন্ত্র ব্যবহারে উঠে পড়ে লেগেছে সরকার।’

‘বিশ্বের প্রায় ৯০ ভাগ দেশে ইভিএম পদ্ধতি চালু নেই। বিশেষজ্ঞদের মতে ইভিএম পদ্ধতিতে ভোট জালিয়াতি সম্ভব। ডিজিটাল পদ্ধতিতে জনগণের ভোটের অধিকার হরণ করতেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

ভোটের অধিকার হরণ করতেই ইভিএম: ফখরুল

আপডেট সময় ১২:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮