ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

মাহমুদুরের সঙ্গে আমার মতের অনেক মিল: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিতর্কিত নানা মন্তব্য আর উদ্যোগের কারণে সমালোচিত মাহমুদুর রহমানের সঙ্গে মতের মিল রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাজধানীতে এক আলোচনায় ফখরুল বলেন, ‘মাহমুদুর রহমানকে আমি অনেক পছন্দ করি। তার মতের সঙ্গে আমার অনেক মিল আছে। সেই মাহমুদুর রহমানের কী হাল করেছে দেখেছেন আপনারা।’

মাহমুদুর রহমান আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক হয়ে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় ধর্মীয় উস্কানি দিয়ে আন্দোলনকে বানচালের চেষ্টা করেছিলেন। আর মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে তিনি ‘ফ্যাসিবাদের প্রতিধ্বনী’ হিসেবেও উল্লেখ করেন। আর সেই লেখনিরও প্রশংসা করেন বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন, ‘আমাদের বারবার মনে রাখতে হবে সম্পূর্ণ বৈরী পরিবেশে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছি। এ কথা ভুললে চলবে না আমরা সম্পূর্ণ ফ্যাসিস্ট সরকারের অধীনে বাস করছি।’

“ফ্যাসিস্ট কথাটায় জোর দিচ্ছি কারণ মাহমুদুর রহমান তার পত্রিকায় সর্বপ্রথম লিখেছিলেন ‘ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যায়’। আজকে ফ্যাসিবাদের প্রতিধ্বনি না, বুকে পাড়া দিয়ে বসে গেছে তারা।’

সোমবার কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে দুপুরে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির এক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা।

ফখরুল বলেন, ‘কুষ্টিয়া এখন সম্পূর্ণভাবে কিছু সন্ত্রাসী, প্রশাসনও সেখানে সন্ত্রাসী হয়ে গেছে, পুলিশ সেখানে সন্ত্রাসী হয়ে গেছে। ওখানকার যে রাজনৈতিক নেতা উনি সবচেয়ে বড় সন্ত্রাসী।’

কুষ্টিয়াতে আওয়ামী লীগের লোকেরা এক সময় পালিয়ে বেড়াত-সেই কথাটি স্মরণ করতেও ক্ষমতাসীন দলকে পরামর্শ দেন ফখরুল।

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর প্রতি ইঙ্গিত করে ফখরুল বলেন, ‘যারা এখন মন্ত্রী আছেন, এই কুষ্টিয়ায় প্রকাশ্যে ঈদের জামাতে তাদের ছেলেপেলেরা গুলি করে মানুষ হত্যা করেছে।’

‘ভুলে গেলে চলবে না, ওই কারণেই মনে করাই যে অতীতকে একটু মনে করুন। অতীতকে মনে না করলে নিজেকে চিনবেন না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

মাহমুদুরের সঙ্গে আমার মতের অনেক মিল: ফখরুল

আপডেট সময় ০৩:১৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮