ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

হেফাজত কাউকে মনোনয়ন বা সমর্থন দেবে না: শফী

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনে আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ কাউকে মনোনয়ন বা সমর্থন দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সংগঠনটির আমির আল্লামা আহমদ শফী। বিভিন্ন গণমাধ্যমে আগামী নির্বাচনে হেফাজতকে জড়িয়ে খবর আসার পর সাংগঠনিক অবস্থান স্পষ্ট করে হেফাজত।

সোমবার এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির বলেন, ‘হেফাজতে ইসলাম একটি আধ্যাত্মিক ও আত্মসংশোধনমূলক সংগঠন। এটি সার্বজনীন অরাজনৈতিক একটি প্লাটফরম। মুসলমানদের ঈমান-আকিদা, সভ্যতা-সংস্কৃতি, ইসলামের বিধান ও প্রতীকসমূহের হেফাজত করার জন্যে মুসলমানদের সচেতন করে তোলা এবং ধর্মীয় ইস্যুতে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখা হেফাজত ইসলামের প্রধান লক্ষ্য।’

আল্লামা শফী বলেন, ‘তথ্যপ্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ফেতনাও দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে মুসলমানদের মধ্যে হিংসা, বিদ্বেষ ও বিভেদ বাড়ছে। উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কূটচাল ব্যর্থ হয়ে হেফাজতকে নিয়ে সেক্যুলার মিডিয়া উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা ও মিথ্যাচার চালাচ্ছে। হেফাজতে ইসলাম মুসলমানদের ঈমান-আকিদা ও তাহজিব-তামাদ্দুন সংরক্ষণে সর্বাত্মক ও আপোসহীন ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ।’

আলোচিত সংগঠনটির আমির এবং দেশের অন্যতম শীর্ষ আলেম বলেন, ‘হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয় এবং কোনো রাজনৈতিক লক্ষ্য হেফাজতের নেই। কারো সঙ্গে আমাদের রাজনৈতিক স্বার্থভিত্তিক বন্ধুত্ব বা শত্রুতা নেই। রাজনৈতিক কোনো মোর্চার সাথে হেফাজতের কোনো সম্পর্কও নেই। আমরা দেশবাসীকে জানাতে চাই যে, হেফাজত কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। জাতীয়, স্থানীয় বা সিটি নির্বাচনে হেফাজত কাউকে মনোনয়ন বা সমর্থন দেয়নি, দেবেও না।’

‘সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিকে আগামী সংসদ নির্বাচনে হেফাজতের প্রার্থী তালিকা চূড়ান্ত এবং সিটি নির্বাচনে হেফাজতের সমর্থন ইত্যাদি শিরোনামে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে হেফাজত নেতা-কর্মী, আলেম-উলামা ও ধর্মপ্রাণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে।’

সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামাবাদী স্বাক্ষরিত বিবৃতিতে কোনো ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়া, স্যোসাল মিডিয়া বা ব্যক্তি বিশেষের কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

হেফাজত কাউকে মনোনয়ন বা সমর্থন দেবে না: শফী

আপডেট সময় ০৮:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮