ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

বিএনপিকে গৃহপালিত বিরোধী দল বানাতে চায় সরকার: মঈন খান

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপিকে সরকার ‘গৃহপালিত বিরোধীদল’ বানাতে চায় অভিযোগ করে তা হতে না দেয়ার ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেছেন, ২০০৮ সালের মতোই সরকার ‘পাতানো নির্বাচন’ করতে চায়।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘চিকিৎসায় অবহেলা ও মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা।

মঈন খান বলেন, ‘অনেকে বলে সরকার নাকি ২০১৪ সালের মতো আরেকটি নির্বাচন করতে চায়। আমি বলছি, তারা ২০১৪ সালের মতো নির্বাচন নয়, ২০০৮ সালের মতো পাতানো নির্বাচন করে বিএনপিকে গৃহপালিত বিরোধী দল বানিয়ে রাখতে চায়। কিন্তু আমরা তা হতে দেব না। আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন সরকার তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে না পারে।’

বিএনপির আন্দোলনের হুমকি নিয়ে আওয়ামী লীগ নেতাদের টিপ্পনি নিয়েও কথা বলেন বিএনপি নেতা। বলেন, ‘সরকারের নেতারা ঠাট্টা করে বলেন, বিএনপি নাকি আন্দোলন করতে জানে না। আমিও সেটা স্বীকার করি। আমরা আওয়ামী লীগের মতো লগি বৈঠার আন্দোলন করতে জানি না।’

‘তবে গণতান্ত্রিক আন্দোলন করে আমরা সরকারকে বিদায় করব। আমি একটি ছোট্ট চ্যালেঞ্জ দিচ্ছি, আসুন পুলিশ, র‌্যাব, নৌবাহিনীকে ব্যারাকে রেখে রাস্তায় নামুন। আমরাও নামব। দেখি কে জেতে,আর কে পরাজিত হয়। লাঠি দিয়ে শাপ মারার মতো মানুষ হত্যা করা আন্দোলন নয়।’

মঈন খান বলেন, ‘চুপ থাকার সময় শেষ। আমাদের ওপর যেমন অত্যাচারের খড়্গ নেমে এসেছে আপনাদের উপরও তা আসবে। চুপ থাকলে বাঁচতে পারবেন না। কথা বলতে হবে। প্রতিবাদ জানাতে হবে।’

‘দেশে যেটা চলছে সেটা জঙ্গল আইন। শুধু মানবধিকার নয়, মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে। অন্ন, বস্ত্র, শিক্ষা, আবাসন, চিকিৎসা- মৌলিক অধিকার। খালেদা জিয়া কারারুদ্ধ৷ তিনি যদি চিকিৎসা চান সেটা মৌলিক অধিকার। সরকার সেটা তাকে না দিয়ে সংবিধান লঙ্ঘন করেছে।’

সরকার দেশে এবং বিদেশে অনেককে বোকা বানিয়ে রেখেছে বলেও মনে করেন বিএনপি নেতা। বলেন, ‘সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় না। দেশের মানুষ ঘাশ খায় না। মানুষ জানে কোনটি সত্য, কোনটি গল্প।’

‘দরিদ্র মানুষের অর্থ ব্যয় করে কিছু সার্টিফিকেট নিতে পারে সরকার। কিন্তু এতে তারা টিকে থাকতে পারবে না। বিশ্ববাসী ধীরে ধীরে এই সরকারের প্রতি মুখ ফিরিয়ে নিচ্ছে। বিশ্বের নানা দেশ থেকে প্রতিবাদ আসছে।’

বিএনপির চেয়ারপারসনর ব্রিটিশ আইনী পরামর্শক লর্ড কার্লাইলকে ভারতে আসনে না দেয়ার বিষয়ে মঈন বলেন, ‘ভারতে আসতে দিল না দিল, তা নিয়ে আমি বলব না। এটা ভারত সরকারের বিষয়। কিন্তু তিনি বাংলাদেশ আসতে পারল না কেন? প্রশ্নটি আজকে সরকারকে করতে চাই।’

‘একজন মানুষের আইনি অধিকার পাওয়ার অধিকার আছে। মানুষের অধিকারের আইন পার্লামেন্টে পাস হয় না। আইনি অধিকার জন্মগত অধিকার। খালেদা জিয়া সে অধিকার থেকে বঞ্চিত।’

‘খালেদা জিয়াকে আইনি অধিকার থেকে বঞ্চিত করে কোনো নির্বাচন করতে দেয়া হবে না। কেউ যদি খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন হবে তা ভেবে থাকে তাহলে তা ভুল।’

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

বিএনপিকে গৃহপালিত বিরোধী দল বানাতে চায় সরকার: মঈন খান

আপডেট সময় ১১:০০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮