ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ব্রাজিলকে কাঁদিয়ে সেমিতে বেলজিয়াম

আকাশ স্পোর্টস ডেস্ক:

ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত জমজমাট লড়াই হলো। পুরো ম্যাচ জুড়েই উভয় দলই একের পর এক আক্রমণে গিয়েছে। কিন্তু শেষ হাসি হেসেছে বেলজিয়াম। রাশিয়া বিশ্বকাপে শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল বেলজিয়াম। আর চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় নিলো নেইমার-কুতিনহো-জেসুসদের দল ব্রাজিল। আগামী ১০ জুলাই বাংলাদেশ সময় রাত বারোটায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে ফ্রান্সের বিপক্সে মাঠে নামবে বেলজিয়াম।

বিশ্বকাপে এবার দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠল বেলজিয়াম। এর আগে ১৯৮৬ সালের বিশ্বকাপে তারা সেমিফাইনালে খেলেছিল। কিন্তু সেমিফাইনালে তারা আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছিল। অন্যদিকে, বিশ্বকাপে ব্রাজিল এবার টানা চতুর্থবারের মতো ইউরোপের কোনো দলের কাছে হেরে বিদায় নিলো। ২০০৬ সালে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফ্রান্সের কাছে হেরে ও ২০১০ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। এরপর ২০১৪ সালের বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে জার্মানির কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। আর এবার ইউরোপের আরেকটি দল বেলজিয়ামের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলো ব্রাজিলের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

ব্রাজিলকে কাঁদিয়ে সেমিতে বেলজিয়াম

আপডেট সময় ১২:৫৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮