ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সকল ধর্মের লোকদের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী: দীপু মনি

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ হরিজন (হেলা) সমাজকল্যাণ সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি পরিচিতি ও আলোচনা সভা চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে শহরের পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন স্বর্ণখোলা রোড হরিজন কলোনিতে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি।

দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের লোকদের জন্য কাজ করেছেন। হরিজন সম্প্রাদায়ের পাশে বর্তমান সরকার আছে এবং সব সময় থাকবেন। হরিজনদের চাকরির ব্যবস্থা করেছেন। আগামীতেও তাদের আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করবেন। বিশেষ করে হরিজন সম্প্রদায়ের নারীদের কাজের সুযোগ আগের চাইতে এখন বেশি। তারা যেন আগামীতে কোন প্রকার বৈষম্যের শিকার না হন, সে দিকে দৃষ্টি দেয়া হবে। আর হরিজন সম্প্রদায়ের শিক্ষিত ছেলেদেরও বিভিন্ন স্থানে চাকরি ব্যবস্থা করা হবে। নাগরিক মর্যাদা হিসেবে হরিজনরা পিছিয়ে থাকবে না। আপনারা কখনওই বলবেন না আমরা অবহেলিত। সারাদেশের সকল নাগরিদের মত হরিজনরাও সমমর্যাদায় থাকবে।

তিনি আরো বলেন, এ সরকারের সময় দেশের সকল রাস্তা, ঘাট, মসজিদ, মন্দিরের ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সরকারের আমলে সবক্ষেত্রে মানুষ পিছিয়ে নেই। থাকবেও না।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রদ্বীপ দাস হেলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিষ্ণু হরিজনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

আরো বক্তব্য দেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক বিধান চন্দ্র দাস জনি, চাঁদপুর জেলা সমাজ প্রধান শ্যামল হরিজন। সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য- চাঁদপুর জেলা সংগঠনের সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

সকল ধর্মের লোকদের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী: দীপু মনি

আপডেট সময় ০৬:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮