ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

এমপিওভুক্তির চেয়ে উপবৃত্তি অনেক ভালো: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকে খারাপ কার্যক্রম হিসেবে অভিহিত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এর চেয়ে বরং উপবৃত্তিতে অর্থ দেয়া গেলে সেটা অনেক ভালো কাজ করে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

ক্ষমতাসীন দলের নেতৃত্বাধীন জোট ১৪ দলের শরিক তরীকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারীর সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এমপিওভুক্তির জন্য নতুন অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এমপিওভুক্তি একটি খারাপ কার্যক্রম। এতে শুধু কিছু শিক্ষক ও কর্মচারীর বেতন দেওয়া হচ্ছে। শিক্ষার উন্নয়নের জন্য এটা কোনো ভালো কার্যক্রম নয়।

‘উপবৃত্তিতে অর্থ দেয়া গেলে সেটা অনেক ভালো কাজ করে। শিক্ষার উন্নয়নের জন্য যদি স্কুল ফিডিংয়ের ব্যবস্থা করা যায়, তা অনেক ভালো হবে।’ যোগ করেন মন্ত্রী।

এমপিওভুক্তি কার্যক্রমে যথেষ্ট জালিয়াতি ছিল উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষামন্ত্রী তা অনেক কমাচ্ছেন। আমি আমার মতামত তুলে ধরেছি। সাংসদেরা এখন সেটা চিন্তা করে দেখবেন।’

সরকারি দলের সাংসদ নজরুল ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে গত নয় বছরে বাংলাদেশে মোট ৬৪টি প্রকল্প নেয়া হয়েছে। এর মধ্যে ১৯টি প্রকল্প শেষ হয়েছে এবং ৪৫টি চলমান।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

এমপিওভুক্তির চেয়ে উপবৃত্তি অনেক ভালো: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৯:০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮