ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তামিমের খেলা নিয়ে যা জানালেন বিসিবি কর্মকর্তা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

গত জুনে অদ্ভুতুড়ে ইঞ্জুরির শিকার হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। ড্রেসিংরুমের দরজার আঘাতে বাম চোখ আর কানের মাঝখানের হাড় সরে গিয়েছিল তার। এবার রুবেলের মতো ‘অদ্ভুতুড়ে’ ইঞ্জুরির শিকার জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। তবে তার চোট গুরুতর নয় বলে জানা গেছে।

রুবেল হোসেন মুখে আঘাত পেলেও এক্ষেত্রে তামিম ইকবাল আঘাতপ্রাপ্ত হয়েছেন পেটে। জানা গেছে, চট্টগ্রামে অনুশীলন ম্যাচের দ্বিতীয় দিনে রানআউট হওয়ার পর হতাশা থেকে ড্রেসিংরুমে্র দরজায় ব্যাট দিয়ে আঘাত করেন তিনি। আর এতেই ঘটে বিপত্তি।

ড্রেসিংরুমের দরজায় থাকা কাঁচ ভেঙ্গে পড়ে তামিমের শরীরে, যার একটি অংশ দিয়ে পেট কেটে যায় দেশসেরা ওপেনারের। এতে ক্ষত সৃষ্টি হলে শেষ পর্যন্ত চারটি সেলাই নিতে হয় তামিমকে। তাই এখন বিশ্রামে আছেন তামিম। স্বাভাবিকভাবেই যোগ দেননি রবিবার থেকে শুরু হতে যাওয়া অনুশীলন ক্যাম্পে। তবে এ নিয়ে চিন্তিত নন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তাঁর বিশ্বাস কয়েকদিন বিশ্রামেই সেরে উঠবেন তামিম, ‘তামিমের ইনজুরি তেমন গুরুতর নয়। আশা করছি কয়েক দিনের মধ্যে সেরে উঠে সে অনুশীলন শুরু করতে পারবে।’

অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে ১৬ ও ১৭ তারিখ নিজেদের মধ্যে ভাগ হয়ে আরো একটি প্রস্তুতি ম্যাচে ঢাকায় মাঠে নামবা বাংলাদেশ ক্রিকেট দল। এ ম্যাচে তামিম ইকবাল খেলতে পারবেন বলে আশাবাদ প্রধান নির্বাচকের। এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘আজ বা আগামীকাল তামিমের সেলাই কাটা হবে। তারপরই তার অবস্থা বোঝা যাবে। তবে আমি নিশ্চিত, তার বড় ধরনের কোনও সমস্যা হয়নি। অনুশীলন শুরু করতে না পারলেও শেষ প্রস্তুতি ম্যাচে তাকে পাওয়া যাবে।’

এর আগে আচমকা তামিমের ইঞ্জুরির খবরে অনেকের মনেই কৌতুহল জেগেছিল অস্ট্রেলিয়া সিরিজে তামিম থাকতে পারবেন কিনা তা নিয়ে। তবে মিনহাজুল আবেদীন নান্নু এ নিয়ে মোটেও চিন্তিত নন। জানালেন, ‘তামিমের ইনজুরি আমাদের জন্য অবশ্যই ভয়ের বিষয়। কারণ সে আমাদের দলের সেরা খেলোয়াড়। তবে অস্ট্রেলিয়া সিরিজে তাকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তামিমের খেলা নিয়ে যা জানালেন বিসিবি কর্মকর্তা

আপডেট সময় ০৬:১৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭