ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ইশ্বরের সহায়তা ও মায়ের তাবিজের কারণে দ্বিতীয় রাউন্ডে: মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

সুতোর ওপর ঝুলছিল আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ড ভাগ্য। একটু পা হড়কালেই সব শেষ। শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। বাঁচামরার ম্যাচে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে পরের পর্বে উঠে গেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে স্নায়ুক্ষয়ী এ ম্যাচে জয়টা এমনি এমনি আসেনি। নেপথ্যে ছিল জাদুকরী ছোঁয়া। প্রথমে গোল করে দলকে লিড এনে দেন লিওনেল মেসি। পরে দেবদূত হয়ে দারুণ এক ভলিতে গোল করে জয় নিশ্চিত করেন মার্কস রোহো।

এবার ডু অর ডাই ম্যাচে বহুল প্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত জয় নিয়ে মুখ খুললেন মেসি। জানালেন, ইশ্বরের সহায়তা ও তাবিজের কারণে নাইজেরিয়ানদের হারানো সম্ভব হয়েছে।

তিনি বলেন, এ ম্যাচের আগে একটি তাবিজ পাঠায় আমার মা। সেই তাবিজ পরে খেলি আমি। এ কারণে গোল পেয়েছি। দলও জিতেছে।

ম্যাচ চলাকালীন মেসির বাঁ পায়ে সুতোয় বাঁধা একটি বস্তুও দেখা গেছে। তাহলে কী সেটি তাবিজই ছিল? সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

যদি হয়েই থাকে, তাহলে নিশ্চয়ই বিশ্বের কোটি কোটি আর্জেন্টাইন সমর্থক চাইবেন-যেন পরের ম্যাচেও তা পরে খেলেন ফুটবলের বরপুত্র। কারণ, স্বপ্ন পূরণে তার সেরাটা যে খুবই দরকার।

আগামীকাল নকআউট পর্বে তারণ্যনির্ভর ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই এ মহারণে যে জিতবে কোয়ার্টারে উঠে যাবে। হেরে গেলে বাড়ি ফিরবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাত্রী ও কার্গো পরিবহনে তুর্কিশ এয়ারলাইনসের বড় প্রবৃদ্ধি

ইশ্বরের সহায়তা ও মায়ের তাবিজের কারণে দ্বিতীয় রাউন্ডে: মেসি

আপডেট সময় ১০:৫৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮