ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক সৌদিতে স্ট্রোক করে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল : মাহ্দী আমিন স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক

ঘুষের ২ লাখ টাকাসহ ওয়াসার ফিল্ড অফিসার হাতেনাতে গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

দুই লাখ টাকা ঘুষ গ্রহণের সময় ওয়াসা রাজস্ব জোন-৯ এর ফিল্ড অফিসার মো. জাহিদুর রহমানকে রাজধানীর উত্তরা ৬নং সেক্টরের নিজ কার্যালয় থেকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. নাসিম আনোয়ারের নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম তাকে গ্রেফতার করে দুদক কার্যালয়ে নিয়ে আসে। তিন দিন আগে জাহিদুর রহমান উত্তরা ৬নং সেক্টরের ওয়াসা রাজস্ব জোন ৯ থেকে ৮নং জোনে বদলি হন। কিন্তু তারপরও ৯নং জোনের একটি ফ্যাক্টরির পানির লাইন বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে তিনি ৫ লাখ টাকা দাবি করেন।

পরে ২ লাখ টাকায় রফা হয় এবং বাড়ির মালিকের পক্ষ থেকে বিষয়টি দুদককে জানানো হয়।

দুদকের ফাঁদ টিমের সদস্য সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ জানান, রাজধানীর দক্ষিণখানের একটি ফ্যাক্টরিতে ওয়াসার লাইন ছিল। কিন্তু পুরনো হয়ে যাওয়ায় লাইনে ঠিকমতো পানি সরবরাহ হতো না। সে কারণে ফ্যাক্টরির মালিক ওয়াসার পানির বিলও দেয়নি। এ কারণে মোবাইল কোর্ট ফ্যাক্টরি মালিককে জরিমানাও করে। তারা সেই জরিমানার টাকা জমাও দেয়।

তিনি জানান, এ অবস্থায় তারা ফ্যাক্টরিতে একটি ডিপ টিউবওয়েল বসিয়ে নেয়। একপর্যায়ে ওয়সার লাইনটি সংস্থার করা হলে পানি সরবরাহ স্বাভাবিক হয়। তখন তারা ডিপ টিউবওয়েলটি বন্ধ করে রাখে। এ অবস্থায় ফিল্ড অফিসার জাহিদুর রহমান ফ্যাক্টরি মালিককে ওয়াসার বিদ্যমান পানির লাইনটি বন্ধ করে দেবেন বলে ভয় দেখান। লাইন সচল রাখতে হলে তাকে ৫ লাখ টাকা দিতে হবে বলে জানান।

আবদুল ওয়াদুদ জানান, পরে ২ লাখ টাকায় তার সঙ্গে রফা হয়। বিষয়টি ফ্যাক্টরির জমির মালিকের ম্যানেজার আশিক সাদেক চৌধুরী লিখিতভাবে দুদককে জানান। পরে দুদকের টিম মঙ্গলবার ওত পেতে ঘুষের টাকাসহ জাহিদুর রহমানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

দুদকের ফাঁদ পরিচালনা টিমে আরও ছিলেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম, সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ, মো. জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

ঘুষের ২ লাখ টাকাসহ ওয়াসার ফিল্ড অফিসার হাতেনাতে গ্রেফতার

আপডেট সময় ০৫:৩৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮