ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন : ক্রীড়া প্রতিমন্ত্রী জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫ আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না- সংসদে আমিনুল হককে স্পিকার বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ আইএমএফ থেকে সরকার শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী নতুন মুদ্রানীতি ঘোষণা মঙ্গলবার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশা ইরানের সঙ্গে মঙ্গলবার দোহায় বৈঠক হবে, দাবি ট্রাম্পের চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান

পোল্যান্ডকে বিদায় করে স্বপ্ন বাঁচিয়ে রাখল কলম্বিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুদলই হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে এ ম্যাচে তাদের জয়ের কোনো বিকল্প ছিল না। যে যাত্রায় উতরে গেল কলম্বিয়া। পোল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বে খেলার স্বপ্ন টিকিয়ে রাখলেন হামেস রদ্রিগেজ-রাদামেল ফ্যালকাওরা।

অন্যদিকে এ হারে বিদায় নিশ্চিত হলো পোলিশদের। সেই সঙ্গে বিদায় ঘটল বিশ্ববরেণ্য তারকা ফুটবলার রবার্ট লেভানডফস্কির। গোলের খাতা শূন্য নিয়ে দেশে ফিরতে হচ্ছে বায়ার্ন মিউনিখ গোলমেশিনকে।

কাজান এরিনায় শুরু থেকেই গোছালো ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। দারুণ সব আক্রমণ করে পোল্যান্ড শিবিরে ভীতি ছড়ান দলটির খেলোয়াড়েরা। তবে ফিনিশিং টাচের অভাবে সাফল্য আসছিল না। অবেশেষে ৪০ মিনিটে গোল পায় তারা। হামেস রদ্রিগেজের অ্যাসিস্ট থেকে হেডে বল জালে জড়ান ইয়েরি মিনা। এতে ১-০ গোল নিয়ে বিরতিতে যায় কলম্বিয়া।

বিরতি থেকে ফিরেও আক্রমণে গতি সচল রাখেন কলম্বিয়ানরা। বারবার আক্রমণে পোল্যান্ডকে ব্যতিব্যস্ত রাখেন তারা। স্বাভাবিকভাবে এগিয়ে যেতেও বেগ পেতে হয়নি তাদের। ৭০ মিনিটে ঠিকানায় বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক রাদামেল ফ্যালকাও। এর ঠিক ৫ মিনিট পর সফল লক্ষ্যভেদে জয় নিশ্চিত করেন হুয়ান কুয়াদরাদো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার

পোল্যান্ডকে বিদায় করে স্বপ্ন বাঁচিয়ে রাখল কলম্বিয়া

আপডেট সময় ০১:৫৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮