ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আদালত নির্ধারিত সময়েই খালেদা জিয়ার আপিল শুনানি চায় দুদক

অাকাশ জাতীয় ডেস্ক:

আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যেই খালেদা জিয়ার আপিল শুনানি করতে চায় দুদক। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার বিরুদ্ধে তার করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশনা দেন আপিল বিভাগ।

গত ১১ জুন আপিল বিভাগের রায়ের অনুলিপি প্রকাশ পায়। কিন্তু সুপ্রিমকোর্টে অবকাশ চলায় আজ হাইকোর্টে আপিল শুনানির দিন ধার্যের আবেদন জানাবেন রাষ্ট্র ও দুদকের আইনজীবী। অন্যদিকে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে- এ নির্দেশনা পুনর্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশনের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। রায়ে বিএনপি চেয়ারপারসন ছাড়াও তারেক রহমানসহ পাঁচজনকে দশ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া।

আপিলে নিম্ন আদালতের দেয়া সাজা বাতিল করে তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানানো হয়। পাশাপাশি জামিনও চান তিনি।গত ১২ মার্চ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন। একই সঙ্গে উক্ত সময়ের মধ্যে মামলার পেপারবুক প্রস্তুতের জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেয়া হয়। ওই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক আপিল করে।

গত ১৬ মে ওই আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ খালেদা জিয়ার জামিন বহাল রাখেন। পাশাপাশি সাজার বিরুদ্ধে তার করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশনা দেন আপিল বিভাগ।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, আপিল বিভাগ ৩১ জুলাইয়ের মধ্যে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশনা দিয়েছেন। সর্বোচ্চ আদালতের এ নির্দেশনা হাইকোর্টের জন্য বাধ্যতামূলক। সেই হিসেবে রোববার কোর্ট খোলার দিনই বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে খালেদা জিয়ার আপিলসহ মোট চারটি আপিলের ওপর শুনানির দিন ধার্যের জন্য আবেদন জানাব।

এদিকে আপিল বিভাগের রায়ের এ নির্দেশনা পুনর্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশন দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট মাসুদ রানা বলেন, আপিল নিষ্পত্তির জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন সর্বোচ্চ আদালত। এ বেঁধে দেয়া সময়সীমার বিষয়টি পুনর্বিবেচনা চেয়ে রিভিউ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রিভিউ দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আদালত নির্ধারিত সময়েই খালেদা জিয়ার আপিল শুনানি চায় দুদক

আপডেট সময় ০৮:২০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮