ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাইবান্ধায় গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১৬

অাকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৬ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

শনিবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার ব্র্যাক মোড়সংলগ্ন বাঁশকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

পলাশবাড়ি থানার ওসি মাহমুদুল আলম জানান , আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬৪২২) ঢাকা থেকে সৈয়দপুরে যাচ্ছিল। পথে বাঁশকাটা নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে।

পরে খবর পেয়ে পলাশবাড়ী থানার পুলিশ, হাইওয়ে থানার পুলিশ, গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ও হাসপাতালে নেয়ার পর ১৬ জন মারা যান। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গাইবান্ধায় গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১৬

আপডেট সময় ০৮:৪০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮