ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী বেঙ্গালুরুতে ধসে পড়া শিলাখণ্ডের আঘাতে নিহত ৭ ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক নিহত মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর পুরোপুরি সফল: চীনা রাষ্ট্রদূত জনবান্ধব বাজেট হয়েছে, জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে : চিফ হুইপ আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় নিহত ৫৯ অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ৯০০ জনের বেশি গ্রেফতার দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ তিন বন্ধু

খালেদার চেয়ে এরশাদ যোগ্য প্রতিদ্বন্দ্বী: মুহিত

অাকাশ জাতীয় ডেস্ক:

নিজের আসনে (সিলেট সদর) আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রার্থী হতে পারেন বলে আভাস পেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুর মুহিত। তবে এই দুই প্রার্থীর মধ্যে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে এরশাদকে বেশি যোগ্য বলে মনে করেন মন্ত্রী।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। ঈদের পর প্রথম কর্মদিবসে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

অর্থমন্ত্রী সিলেট সদর আসনের সংসদ সদস্য। এটি দেশজুড়ে আলোচিত একটি আসন। কথিত আছে এই আসনে যে দলের এমপি নির্বাচিত হন সেই দলই সরকার গঠন করে। সাধারণত প্রতিটি নির্বাচনে এমনটাই দেখা গেছে। এজন্য আসনটি সব দলের কাছেই মর্যাদাপূর্ণ।

গুঞ্জন রয়েছে আগামী নির্বাচনে এই আসনে প্রার্থী হতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ প্রসঙ্গে মুহিত বলেন, ‘আমার নির্বাচনী আসনে খালেদা জিয়া এবং এরশাদের নামও শোনা যাচ্ছে। আমি খালেদা জিয়ার চেয়ে এরশাদকে বেশি যোগ্য প্রতিদ্বন্দ্বী মনে করছি। কারণ এরশাদের আমলে সিলেটে বেশ কিছু উন্নয়ন হয়েছে।’

তবে আগামী নির্বাচনে নিজের অংশগ্রহণের ব্যাপারে অনিচ্ছার কথা জানান মন্ত্রী। বলেন, আগামী নির্বাচনে অংশ নেয়ার নিজের কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই, তবে দলের সিদ্ধান্ত হলে ভোটের লড়াইয়ে অংশ নেবেন তিনি।

এর আগে অথমন্ত্রী একাধিকবার আগামী নির্বাচনে অংশ নেবেন না বলে সাফ জানিয়েছিলেন। তবে তখন বলেছিলেন প্রধানমন্ত্রী চাইলে ভিন্ন কথা। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অর্থমন্ত্রী জানান, এবারের ঈদে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করেছে। তাদের কোনো দুর্ভোগ হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

খালেদার চেয়ে এরশাদ যোগ্য প্রতিদ্বন্দ্বী: মুহিত

আপডেট সময় ০১:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮