ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেঙ্গালুরুতে ধসে পড়া শিলাখণ্ডের আঘাতে নিহত ৭ ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক নিহত মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর পুরোপুরি সফল: চীনা রাষ্ট্রদূত জনবান্ধব বাজেট হয়েছে, জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে : চিফ হুইপ আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় নিহত ৫৯ অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ৯০০ জনের বেশি গ্রেফতার দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ তিন বন্ধু পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’

সিএমএইচে সুযোগ পেলে শেখ হাসিনাকে স্কয়ারে নিয়ে যেতাম না: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবজেলে বন্দি থাকাবস্থায় বতর্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে চিকিৎসা করানোর সুযোগ পেলে স্কয়ারে নিয়ে যেতাম না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সিএমএইচ হল সর্বোচ্চ সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতাল। কেন যে তিনি সেখানে চিকিৎসা নিতে চান না তা আমাদের জানা নেই। আমার এখন সন্দেহ হয় বিএনপি নেতারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত কিনা।

‘আমার তো মনে হয়, তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নয়, রাজনীতি করার ইস্যু খুঁজছেন। তাদের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নয়, ইস্যু গুরুত্বপূর্ণ,’ বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নেতারা কি প্রতিদিন জেলখানায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন? তার আত্মীয়রা জেলখানায় দেখা করতে যাবেন। তারা গেছেন এবং ঠিকই দেখা করতে পেরেছেন। মনে রাখতে হবে- এটি জেলখানা, কারও বাসাবাড়ি নয়। জেলখানায় প্রতিদিন নেতারা দেখা করতে যাবেন এ সুযোগ জেলকোডে নেই।

বিএনপি নেতাদের বিদেশ সফর সম্পর্কে তিনি বলেন, জনগণের প্রতি তাদের আস্থা নেই। তাই তারা এখন বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরছেন। কখনও ব্যাংকক, কখনও দুবাই আবার কখনও লন্ডন। কোথায় কে কী করছেন সরকারের কাছে সব খবর আছে। দেশের মানুষ এখন নির্বাচনী আমেজে আছে- মুডে আছে।

সেতুমন্ত্রী বলেন, ২৬ জুন গাজীপুরে নির্বাচন। ৩০ জুলাই অন্য তিনটি সিটিতে নির্বাচন। এর পরেই জাতীয় নির্বাচন। এগুলো হল সেমিফাইনাল। বছর শেষে হবে ফাইনাল।

Tag :
আপলোডকারীর তথ্য

সিএমএইচে সুযোগ পেলে শেখ হাসিনাকে স্কয়ারে নিয়ে যেতাম না: কাদের

আপডেট সময় ০১:৩৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮