ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায় কানাডার জনগণ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত নিধনের মুখে উদ্বাস্তু হয়ে পড়া রোহিঙ্গা মুসলমানদের কানাডায় আশ্রয় দিতে চায় দেশটির জনগণ।৬২ শতাংশ কানাডীয় বলেছেন, কানাডায় রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে আশ্রয় দেয়া হলে তারা বিষয়টি স্বাগত জানাবেন।

কানাডীয় টিভি চ্যানেল সিটিভির পক্ষ থেকে গবেষণা প্রতিষ্ঠান ‘ন্যানোস রিসার্চ’ পরিচালিত জনমত জরিপে নাগরিকদের এ সমর্থনের বিষয়টি ওঠে আসে।

প্রসঙ্গত গত বছরের আগস্টের শেষের দিকে কথিত সন্ত্রাস দমনের কথা বলে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনার জাতিগত নিধন অভিযান শুরু হয়।

এ অবস্থায় প্রাণ বাঁচাতে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে থাকে রোহিঙ্গারা। এর পর গত ১১ মাসে অন্তত সাড়ে সাত লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ১১ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে বলে জানিয়েছেন বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম।

মিয়ানমার সরকার এসব রোহিঙ্গাকে স্বদেশে ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে সমঝোতায় উপনীত হলেও প্রত্যাবাসন কার্যক্রমের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

এর মধ্যে এবার আগভাগেই টানা বর্ষণ শুরু হওয়ায় বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। রোহিঙ্গা ক্যাম্পের বিশাল এলাকা পানিতে প্লাবিত হয়েছে। প্রতিদিনই ভূমিধসের ঘটনা ঘটছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডি-৮ জোটে বাণিজ্যিক চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায় কানাডার জনগণ

আপডেট সময় ১০:৩০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮