ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

ওয়েস্ট ইন্ডিজের ওডিআই দলে ফিরছেন গেইল

অাকাশ স্পোর্টস ডেস্ক:

২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলের বাইরে রয়েছেন ক্রিস গেইল। তবে দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সম্প্রতি উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সম্পর্কের উন্নতির মধ্য দিয়ে আবারও ওয়ানডেতে ফিরছেন গেইল। গ্রীষ্মের শেষে ইংলান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে দেখা যেতে পারে বিস্ফোরক এ ব্যাটসম্যানকে।

সেপ্টেম্বরে পাঁচটি ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে ওয়েষ্ট ইন্ডিজ দল| এরপর ডারহামের চেস্টার লি শহরে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজেরও ওই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে গেইলকে নেওয়ার আভাস পাওয়া গেছে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে টানাপোড়েন সম্পর্কটা দীর্ঘদিন ধরে চলে আসছিল। তবে গত জানুয়ারিতে উইন্ডিজ ক্রিকেট বোর্ডে জনি গ্রেভ নতুন চিফ এক্সিকিউটিভ হিসেবে নির্বাচিত হওয়ার পর নতুন বাতাস বইতে থাকে। এর আগে প্রফেশনাল ক্রিকেটার’স অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করেছেন তিনি। কাজ করেছেন খেলোয়াড় এবং প্রশাসকদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে।

ইল্যান্ডের বিপক্ষে ওডিআইতে গেইলের ফেরা নিয়ে জনি গ্রেভ জানান, ‘সম্প্রতি ভারতের বিপক্ষে এভিন লেইসের দুর্দান্ত সেঞ্চুরি আমাকে ক্রিস গেইল এবং মারলন স্যামুয়েলসের কথা স্মরণ করিয়ে দেয়। আমি আশা করছি ইংল্যান্ডের বিপক্ষে তাদের দুজনকেই স্বরূপে দেখতে পাবো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

ওয়েস্ট ইন্ডিজের ওডিআই দলে ফিরছেন গেইল

আপডেট সময় ১২:৫৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭