ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বিএমডব্লিউ গাড়ি ৭ তলা থেকে পড়লেও চালক বেঁচে গেলেন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভবনের সপ্তম তলার একটি গ্যারাজ থেকে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি রাস্তায় অপর একটি গাড়ির ওপর আঁচড়ে পড়লেও ভাগ্যক্রমে বেঁচে গেলেন চালক। গাড়ি পড়ে যাওয়ার ভয়ঙ্কর এ ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরা ফুটেজে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে।

ভিডিওতে দেখা যায়, ভবনের নিচে একটি গাড়ি এসে প্রবেশ করে। পথ পরিবর্তনের জন্য গাড়িটি ঘুরিয়ে রাস্তায় উঠে পড়ে। এমন সময় হঠাৎ বিএমডব্লিউ একটি গাড়ি সাত তলা থেকে রাস্তায় আঁচড়ে পড়ে। রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা অপর গাড়িটির পেছনের অংশে সামান্য আঘাত করলেও চালক ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন গাড়ির গতি বাড়িয়ে। পরে ওপর থেকে আঁচড়ে পড়া দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে চালককে বের করতে এগিয়ে আসেন আশপাশের পথচারীরা।

আমেরিকান স্টেটসম্যান বলছে, গাড়ির নারী চালক ভুলবশত ব্রেক পেডালের পরিবর্তে অ্যাকসেলেটরে চাপ দেন। মুহূর্তের মধ্যে সপ্তম তলার গ্যারেজের রেলিং ভেঙে নিচে পড়ে যান। গাড়ির পেছনের অংশ মাটিতে আঘাত হানায় ভাগ্যগুণে বেঁচে যাওয়া চালককে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা বলছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত। সপ্তম তলা থেকে গাড়ি পড়ার নাটকীয় এ দৃশ্য গত বৃহস্পতিবার প্রকাশ করেছে অস্টিন পুলিশ ডিপার্টমেন্ট। গত ১৩ জুলাই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বিএমডব্লিউ গাড়ি ৭ তলা থেকে পড়লেও চালক বেঁচে গেলেন

আপডেট সময় ১২:৪৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭