ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

চিকিৎসার নামে খালেদাকে বিদেশ নেয়ার পাঁয়তারা চলছে: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়া অসুস্থ নন, তিনি সম্পূর্ণ সুস্থ। যদি তিনি অসুস্থ হতেন, তাহলে বঙ্গবন্ধু মেডিকেল ও সিএমএইচ হাসপাতালে ভর্তি হবেন না কেন?

রবিবার দুপুরে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু অথবা সিএমএইচ হাসপাতালে যদি খালেদা জিয়ার চিকিৎসার কোন ব্যত্যয় ঘটত, তাহলে অন্য হাসপাতালের প্রশ্ন উঠত। কিন্তু তিনি অন্য হাসপাতালে চিকিৎসা নিতে চান এ জন্য যে, সেখানে তার পছন্দের চিকিৎসক রয়েছে- তিনি তাকে বলে দেবেন বিদেশ ছাড়া তার কোন চিকিৎসা হবে না। সুতরাং, তাকে বিদেশ নেবার জন্যই একটা পাঁয়তারা করা হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, একটা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এ নির্বাচন কমিশন সকলের কাছে গ্রহণযোগ্য। কিন্তু বিএনপির কোন দাবি বাস্তবসম্মত নয়, সুতরাং তাদের দাবি-দাওয়া পরিত্যাগ করে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এ নির্বাচনে অংশগ্রহণ করা, এর বাইরে কিছু করতে গেলে তাদেরই ক্ষতি হবে। কারণ তারা অতীতে নির্বাচন না করে এবং জ্বালাওপোড়াও করে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এবার ভুল করলে তারা আবারো ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এ সময় জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

চিকিৎসার নামে খালেদাকে বিদেশ নেয়ার পাঁয়তারা চলছে: তোফায়েল

আপডেট সময় ০২:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮