ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

লক্ষ্মীপুরে স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরে জান্নাতুল মাওয়া (২৫) নামের এক স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জান্নাত সদর উপজেলার হোসেনপুর গ্রামের খোরশেদ আলমের মেয়ে। তিনি লক্ষ্মীপুর হলি গালর্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে জান্নাত শহরের হাসপাতাল সড়কের লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করে আসছেন। তিনি বিয়ে করেননি। তিনি তার ভাই তারেক হোসেনের সঙ্গে হাসপাতাল সড়কের নুর ভবনে ভাড়া বাসায় থাকেন।

মঙ্গলবার রাতে তিনি বিষপান করেছেন জানিয়ে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাম প্রকাশ না করার শর্তে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষক জানান, জান্নাতের সঙ্গে প্রতিষ্ঠানের এক শিক্ষকের পরকীয়া চলছিল। এর জের ধরে তিনি বিষপানে আত্মহত্যা করতে পারেন।

অন্যদিকে বিষপানের বিষয়টি অস্বীকার করে শিক্ষিকার ভাই তারেক হোসেন বলেন, জান্নাতের বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি কয়েকবার বমি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর হলি গালর্স স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রেজাউল করিম সুমন বলেন, স্কুল দুদিন ধরে বন্ধ রয়েছে। শিক্ষিকার মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে যাই। তবে স্কুলের কোনো শিক্ষকের সঙ্গে তার পরকীয়া ছিল বলে আমার জানা নেই।

সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, বিষপান অবস্থায় জান্নাতকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। কয়েকবার বমি করেছে। পরে তার মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি লোকমান হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

লক্ষ্মীপুরে স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০৫:৪৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮