ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

দীপিকার বাসায় আগুন

আকাশ বিনোদন ডেস্ক:

ভারতের মুম্বাইতে বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনের বাসায় ভায়বহ আগুন লেগেছে। বুধবার দুপুরে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইঞ্জিন ও ৫টি ট্যাঙ্কার কাজ করছে বলে জানা গেছে।খবর: এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মুম্বাইয়ে ওরলির বহুতলে দীপিকার অফিস রয়েছে। পাশাপাশি ওই আবাসনেই থাকতেন তিনি। শুধু দীপিকা নন, আরও অনেক সেলিব্রিটি ওই আবাসনে থাকেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর থেকে জানা যায়, আবাসনের ৩৪ তলায় প্রথমে আগুন লাগে। ৯০ জনকে ইতিমধ্যে আবাসন থেকে উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে ওই আবাসনে আগুন লাগার পরে আতঙ্ক ছড়ায় এলাকায়। আগুন লাগার পর ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। ফলে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। উঁচু জায়গা হওয়ায় পানি নিয়ে যেতেও সমস্যা হচ্ছে। অগ্নিকাণ্ডের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

দীপিকার বাসায় আগুন

আপডেট সময় ০৪:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮