ঢাকা ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি

মুসলমানদের অনৈক্য দূর করতে হবে: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রমজান মাস সংযমের মাস হলেও জাঁকজমক ইফতার করছি, অথচ রোহিঙ্গারা কীভাবে ইফতার করছে, কীভাবে দিন কাটাচ্ছে তার খোঁজ আমরা রাখছি না। ফিলিস্তিনিদের পাখির মতো গুলি করে মারছে, কোনো প্রতিবাদ নেই। এর মূল কারণ হচ্ছে মুসলিমরা ঐক্যবদ্ধ নয়। রাষ্ট্র ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে মুসলমানদের মধ্যে অনৈক্য দূর করতে হবে।

মঙ্গলবার রাজধানীর কদমতলীর বালুর মাঠে শ্যামপুর-কদতমলী থানা জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সালমা হোসেন, শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ৫১নং ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু, ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুর হোসেন, জাপা কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কাওসার আহমেদ, ইব্রাহিম মোল্লা, শামসুজ্জামান কাজল, সুলতানা আহমেদ লিপি, শাহনাজ পারভীন প্রমুখ।

ইফতার মাহফিলের আগে এরশাদ জাতীয় পার্টি ঢাকা-৪ আসনের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। এরশাদ আরও বলেন, রমজান আসলেই আমাদের দেশে দ্রব্যমূল্য বাড়ানোর হিড়িক পরে, যা পৃথিবীর কোথাও নেই। এতে প্রতীয়মান হয় আমরা ইসলামের চর্চা থেকে অনেক দূরে সরে যাচ্ছি। তিনি বলেন, রাষ্ট্রের সর্বক্ষেত্রে যদি ইসলামের চর্চা হতো তাহলে হিংসা-বিদ্বেষ, হানাহানি থাকত না। তাই শুধু রমজান মাসেই নয়, আসুন সারা বছর ইসলাম ও আল্লাহর ইবাদত করি।

Tag :
আপলোডকারীর তথ্য

শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা

মুসলমানদের অনৈক্য দূর করতে হবে: এরশাদ

আপডেট সময় ০৯:০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮