ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

জনগণ ক্ষমতায় বসাবে, ভারত না: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নেতাদের ভারত সফর নিয়ে কোনো অভিযোগ নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির ভারত সফর নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। কারণ, জনগণ ক্ষমতায় বসাবে, ভারত না। বিএনপি আমাদের ভারত সফর নিয়ে অভিযোগ করেছে, কিন্তু তাদের সফর নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।’

মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন।

কাদের বলেন, আমরা বিশ্বাস করি জনগণই আমাদের ক্ষমতায় বসাতে পারে। ভারত নয়, বিদেশী কেউ নয়। আমরা ভারতের সাথে নির্বাচন নিয়ে কথা বলিনি। আমরা আমাদের জনগণের কাছে ভোট চাইতে পারি। তারাই ঠিক করবে কে ক্ষমতায় থাকবে।

সেতুমন্ত্রী বলেন, মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলাবাহিনীকে সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি। একটা মতলবি মহল সবসময় মাতামাতি করে। মানুষ যেখানে খুশি, সেখানে তারা অখুশি। কিন্তু দেশের মানুষ যেটাতে খুশি, সেটা আমরা করে যাবো।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে মানুষ খুশি। আমরা মাদকবিরোধী অভিযান আরও জোরদার করবো। ভেজালবিরোধী অভিযান আরও জোরদার করবো। একটি মতলবি মহল সবসময় মাতামাতি করে। কিন্তু মানুষ যেখানে খুশি, সেটি আমরা করে যাবো। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। কারণ, শেখ হাসিনা পরবর্তী নির্বাচনের রাজনীতি করেন না, পরবর্তী প্রজন্মের জন্য রাজনীতি করেন।

তিনি বলেন, সামনে নির্বাচন। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ কেউ এমন দলাদদলি করেন যে, বিএনপির চেয়ে নিজের দলের নেতাকে বেশি শত্রু ভাবেন। এসব করে লাভ নেই। সুস্থ প্রতিযোগিতা করুন। নেত্রীর কাছে সবার খবরই আছে। উইনেবল ক্যান্ডিডেটকেই মনোনয়ন দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

জনগণ ক্ষমতায় বসাবে, ভারত না: কাদের

আপডেট সময় ০৯:২২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮