ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

বিএনপি হলো রাজনৈতিক অঙ্গনে একটি অপশক্তি: কামরুল

ফাইল ফটো

অাকাশ জাতীয় ডেস্ক:

বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতাদের রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, জেল কোড অনুযায়ী বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ নিয়ে রাজনীতি করে কোনো লাভ নেই।

সোমবার সকালে মহানগর নাট্যমঞ্চে যুবলীগ আয়োজিত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কামরুল বলেন, এবার নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই সংসদ বহাল রেখেই আগামী নির্বাচন। বিএনপির দাবি মানার ও তাদের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন-আইনি লড়াই ছাড়া বেগম জিয়াকে মুক্ত করার কোনো পথ নেই। ১/১১ কুশীলবরা বিএনপির ঘাড়ে আবার সওয়ার হয়েছে বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে কামরুল ইসলাম বলেছেন, আন্দোলনের নামে আবার আগুন সন্ত্রাস শুরু করবেন না। এটা করলে আপনাদের শায়েস্তা করার জন্য যুবলীগই যথেষ্ট। তিনি বলেন, নির্বাচনে না এসে অযৌক্তিক আন্দোলন করলে তার পরিণতি হবে ভয়াবহ।

তিনি বলেন, বিএনপি হলো রাজনৈতিক অঙ্গনে একটি অপশক্তি। এই অপশক্তিকে বিদায় করতে হবে। অন্যথায় বাংলাদেশে সুস্থ রাজনৈতিক ধারা ফিরে আসবে না।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ভারতের কাছে ধরনা দিয়েছেন নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য। এগুলো করবেন না। দেশের কোনো সমস্যায় বিদেশিদের ডাকবেন না। তাহলে দেশের মান থাকে না। এটা যেন আপনাদের বোধে থাকে।

সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন ১১ জুন কেবল শেখ হাসিনার মুক্তি ছিল না, ছিল গণতন্ত্রের মুক্তি। এই মুক্তির মাধ্যমে সত্যের জয় প্রতিষ্ঠিত হয়। এই মুক্তি অপশাসন থেকে দেশকে উত্তরণের পথ করে দেয়। এই মুক্তি জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন। এই মুক্তির মাধ্যমে জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠার পথে বাংলাদেশ পা বাড়ায়।

এ সময় আরও বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, মহানগর উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

বিএনপি হলো রাজনৈতিক অঙ্গনে একটি অপশক্তি: কামরুল

আপডেট সময় ১০:৩০:০০ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮