ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

আমি কোনো দিন জাতীয় পার্টির মন্ত্রী ছিলাম না: মুহিত

অাকাশ জাতীয় ডেস্ক:

নিজেকে জাতীয় পার্টির আমলের মন্ত্রী ও ওই সরকারের বাজেট ঘোষক হিসেবে জাপা এমপিদের প্রচারণায় বেজায় চটেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

জাতীয় সংসদে দাঁড়িয়ে এই প্রচারণাকে জাতীয় পার্টির অপপ্রচার দাবি করে ভবিষ্যতে এমন প্রচারণা চালালে সংশ্লিষ্ট এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেন তিনি।

সোমবার সংসদ অধিবেশনে সম্পূরক বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে বিরোধী দল জাতীয় পার্টির এমপি সেলিম উদ্দিন অর্থমন্ত্রীকে তাদের দলের সরকারের মন্ত্রী হিসেবে উল্লেখ করেন। এতেই ক্ষেপে যান মুহিত। সম্পূরক বাজেটের সমাপনী বক্তৃতার জন্য দাঁড়িয়ে প্রথমেই আক্রমণ করে বসেন সেলিম উদ্দিনসহ জাপা এমপিদের।

জাপা সরকারের মন্ত্রী থাকার বিষয়টি নাকোচ করে দিয়ে অর্থমন্ত্রী বলেন, জেনারেল এরশাদ যখন সামরিক শাসক ছিলেন সেই সময় আমি মন্ত্রী ছিলাম। জাতীয় পার্টির তখন জন্মও হয়নি। জাতীয় পার্টি জন্ম হওয়ার আগেই আমি সেই সরকার থেকে পদত্যাগ করে চলে যাই। জাপার এমপিদের এ বিষয়টি কয়েকবারই বলেছি, কিন্তু তারা সেটি অস্বীকার করে যান। আজকেও (সোমবার) অস্বীকার করেছেন।

বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আমি কোনো দিন জাতীয় পার্টির সদস্য ছিলাম না, কোনো দিন জাতীয় পার্টির মন্ত্রীও ছিলাম না। কাজেই আমার অনুরোধ হবে ভবিষ্যতে যেন জাতীয় পার্টির সদস্যরা মনে রাখেন। যদি না রাখেন তাবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার চেষ্টা নেব।

এরপর অর্থমন্ত্রী বাজেট প্রসঙ্গে আসেন। তিনি বলেন, গতবার সম্পূরক বাজেট নিয়ে যেসব আলোচনা হয়েছিল তাতে আমার ইচ্ছা ছিল সম্পূরক বাজেটটাকে আরেকটু অর্থবহ করা এবং সেটা বিস্তৃততর আলোচনার ব্যবস্থা করা। এটি এ বছর আমি করতে পারিনি সেজন্য খুবই দুঃখিত। আশা করছি ভবিষ্যতে এ ধরনের একটা ব্যবস্থা হবে।

তিনি বলেন, সম্পূরক বাজেটে আমরা যে পরিবর্তন করেছিলাম সেটি খুবই সামান্য। মোটামুটিভাবে আগে বিভিন্ন বিভাগে যে ক্ষমতা এই সংসদ দিয়েছিল সেটা যতদূর সম্ভব রক্ষা করেছি। তবে কিছুটা আয়-ব্যয় এদিক-সেদিক হয়েছে। সেটি জায়েজ করার জন্যই এই সম্পূরক বাজেট।

পরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, জাতীয় পার্টি গঠনের পূর্বেই এরশাদ সাহেবের সামরিক সরকারের অর্থমন্ত্রী হিসেবে তিনি এই সংসদে বাজেট দিয়েছেন। উনি কখনো জাতীয় পার্টি করেননি।

অর্থমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আমি আশ্বস্ত করতে চাই ভবিষ্যতে আপনার মতো এত জ্ঞানী, অভিজ্ঞ ব্যক্তিকে জাতীয় পার্টি তাদের দলে স্থান দেবে না। এজন্য আপনাকে আদালতে যেতে হবে না। কিন্তু আপনি ব্যাংক ডাকাতদের যে প্রটেকশন দিয়েছেন তার জন্য অবশ্যই আদালতে যেতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

আমি কোনো দিন জাতীয় পার্টির মন্ত্রী ছিলাম না: মুহিত

আপডেট সময় ০৮:২৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮