ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রাজিলের অনেক নেতা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়কত্ব ঘুরিয়ে ফিরিয়ে দেয়া হবে নেইমার, থিয়াগো সিলভাদের। রাশিয়ায় উড়াল দেয়ার আগে এ কথাই জানিয়েছেন ব্রাজিলের কোচ তিতে। সেই সূত্র মেনেই বিশ্বকাপের আগে রোববার অস্ট্রিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছেন মিরান্দা।

এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে শুরু থেকেই তিতে মাঠে নামাননি নেইমারকে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দর্শনীয় গোল করে ব্রাজিল সমর্থকদের চিন্তামুক্ত করেছেন নেইমার।

খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে অধিনায়কত্ব দেয়ার ব্যাপারে ব্রাজিল কোচ বলছেন, দলের সংহতি বাড়াতে এটা জরুরি ছিল। এ ব্যাপারে আগে থেকে কোনো চিন্তাভাবনা করিনি। সাপোর্ট-স্টাফের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের তিন বিভাগেই নেতৃত্ব দিয়ে খেলতে বলা হয়েছে তিন জনকে। বিশ্বকাপ চলার সময় ঘুরিয়ে ফিরিয়ে অধিনায়কত্ব করতে দেয়া হবে দলের অভিজ্ঞ ও প্রধান খেলোয়াড়দের।

আর জাতীয় দলের হয়ে অস্ট্রিয়ার বিপক্ষে অধিনায়কত্ব করার সুযোগ পেয়ে মিরান্দা বলছেন, তিতের কোচিংয়ে এই নিয়ে তৃতীয়বার অধিনায়কের ‘আর্ম-ব্যান্ড’ পরে মাঠে নামব। ব্রাজিলের অধিনায়ক হিসেবে মাঠে নামার চেয়ে খুশির কিছু আর হয় না। বিশ্বকাপের বাছাইপর্বেও এ রীতি চালু হয়েছিল দলে। মনে হয় না এতে দলে কোনো সমস্যা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ব্রাজিলের অনেক নেতা

আপডেট সময় ০৯:২১:০০ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮