ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

একমাত্র জাতীয় পার্টি পারে দেশে সুশাসন দিতে: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

একমাত্র জাতীয় পার্টি পারে দেশে সুশাসন দিতে, জাতীয় পার্টি সরকার গঠন করলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে দেশে দুর্নীতি ছিল না, মাদক ছিল না। এখন দুর্নীতিতে দেশ ছেঁয়ে গেছে, মাদকে দেশ ভরে গেছে। বাংলার মানুষ আজ ভাল নেই, বাংলার যুব সমাজ আজ ভাল নেই, দেশের মানুষ পরিবর্তন চায়, সুশাসন চায়।

দেশে মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে। কিন্তু বিচার পাচ্ছে না। আজকে বিচারব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আমরা ক্ষমতায় থাকাকালে যত উন্নয়ন করেছি, আর কোনও সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি।

রোববার বেলা সাড়ে ১১টায় উলিপুর ষ্টেডিয়াম মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।

তিনি বলেন, আমি জেলে থাকাকালীন উলিপুরের মানুষ আমাকে ভোট দিয়েছে। আপনাদের ভোটেই আমি জেল থেকে মুক্তি পেয়েছি। আপনাদের কথা আমি সারাজীবন স্মরণ রাখব।

এরশাদ তার বক্তব্যে আওয়ামীলীগ ও বিএনপিকে ইঙ্গিত করে বলেন, দেশের মানুষ ওই দুই দলকে আর চায় না। দেশের মানুষ পরিবর্তন চায়, মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এসময় উপস্থিত হাজার হাজার জনতা হাত উঁচিয়ে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আতিয়ার রহমান মুন্সির সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা এমপি, বিরোধী দলীয় চীফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, জিয়াউদ্দিন বাবলু এমপি, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কুড়িগ্রাম-৩ আসনের জাপা মনোনীত প্রার্থী সনিক প্রাইম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

একমাত্র জাতীয় পার্টি পারে দেশে সুশাসন দিতে: এরশাদ

আপডেট সময় ০৪:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮